শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৮

রাশিয়া কানেকশন: বৃটিশ গোয়েন্দার সাক্ষ্য নিতে চায় যুক্তরাষ্ট্র সিনেট

রাশিয়া কানেকশন: বৃটিশ গোয়েন্দার সাক্ষ্য নিতে চায় যুক্তরাষ্ট্র সিনেট

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত রাশিয়া কানেকশন নিয়ে এবার সাক্ষ্য নেয়া হবে বৃটিশ গোয়েন্দা ক্রিস্টোফার স্টিল। তিনি বৃটিশ গোয়েন্দা সংস্থা এমআই-৬ এর সাবেক কর্মকর্তা।

তিনিই প্রথম ট্রাম্পের রাশিয়া কানেকশন নিয়ে বিস্ফোরক রিপোর্ট দেন। এখন বিষয়টি তদন্ত করবে যুক্তরাষ্ট্রের সিনেট ইন্টেলিজেন্স কমিটি। এ জন্য তার সাক্ষাতকার নেবে ওই কমিটি। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট।

এতে বলা হয়, ক্রিস্টোফার স্টিল এখন, এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সফর করবেন না বলেই মনে করেন তার বন্ধুরা। তবে এটা জানা গেছে, কংগ্রেসের কিছু ডেমোক্রেট ও রিপাবলিকান বৃটেনে বা অন্য কোনো নিরপেক্ষ দেশে ক্রিস্টোফারের সাক্ষ্য নিতে চান।

তার কাছে সংশ্লিষ্ট বিষয়ে যেসব দলিলপত্র আছে তা সংগ্রহ করার জন্য গত নভেম্বরে লন্ডনে একটি চিঠি পাঠান রিপাবলিকান দল থেকে এর আগে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ও সিনেট আর্মড সাভিসেস কমিটির চেয়ারম্যান জন ম্যাককেইন।

ওইসব রিপোর্ট তিনি ব্যক্তিগতভাবে পৌঁছে দিয়েছেন এফবিআই পরিচালক জেমস কমি’র কাছে। তারপর থেকে এফবিআইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন ক্রিস্টোফার স্টিল। এ জন্য তাকে ব্যক্তিভাবে আক্রমণ শাণিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

তিনি বলেছেন, ক্রেমলিন কানেকশন নিয়ে এমআই-৬ কর্মকর্তার রিপোর্ট বানোয়াট। এটা করা হয়েছে ব্যর্থ এক গুপ্তচরবৃত্তির মাধ্যমে।

ওদিকে ক্রিস্টোফার স্টিল ইস্যুতে বৃটিশ নিরাপত্তা সংস্থা ও গোযেন্দা সংস্থাগুলো সতর্ক রয়েছে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিষয়ক কর্মকর্তারাও অতীতে তার সঙ্গে কাজ করেছেন। এক পর্যায়ে এ সপ্তাহে জানা গেছে যে, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার সহযোগিদের বিষয়ে তদন্তে তথ্য দিতে তাকে অর্থ প্রস্তাব করা হয়েছে। কিন্তু ক্রিস্টোফার স্টিল অর্থের জন্য কাজ করছেন না বলে জানিয়েছেন।

ফলে তাদের ওই প্রস্তাব বিফলে যায়। তিনি বলেছেন, তিনি যা আবিস্কার করছেন তা নিয়ে তিনি উদ্বিগ্ন। তবে ক্রিস্টোফার স্টিল এখনও যুক্তরাষ্ট্রের সিনেট কর্মকর্তাদের ডাকে সাড়া দেবেন কিনা তা জানা যায় নি। তার বন্ধুরা তার হয়ে বলেছেন, যদি সুনির্দিষ্ট নিরাপত্তা নিশ্চিত করা হয় তাহলে তিনি মার্কিন সিনেটর ও কর্মকর্তাদের তদন্তকারীদের সঙ্গে স্বেচ্ছায় কথা বলতে পারেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026