শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নাগরিকরা ইইউ’তে ভিসামুক্ত সুবিধা পাবেন না। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ভিসা ছাড়াই ভ্রমনের যে সুযোগ ছিল তা বাতিল করেছে ইউরোপিয়ান পার্লামেন্ট। শুক্রবার সংসদ সদস্যরা এই যুক্তরাষ্ট্রকে দেয়া সুযোগের বিপক্ষে ভোট দেন।
ব্রি
টেনের দ্যা ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে চুক্তি অনুযায়ী ইউনিয়নভুক্ত সব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভিসামুক্ত ভ্রমনের সুযোগ দেয়ার কথা ছিল।
তবে যুক্তরাষ্ট্র ইইউ’র পাঁচটি দেশ বুলগেরিয়া, সাইপ্রাস, ক্রোশিয়া, পোলান্ড ও রোমানিয়ার নাগরিকদের ভিসা মুক্ত সুযোগ না দেয়ায় এ সিদ্ধান্ত নিল ইইউ।
ইউরোপীয় কমিশনের মুখপাত্র মার্গারিট স্কাহিন্স জানিয়েছেন, আগামী দু’মাসের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। তখন যুক্তরাষ্ট্রের নাগরিকদের ইইউ’তে ভ্রমণের জন্য ভিসা নিতে হবে।
তিনি জানান, চুক্তি অনুযায়ী এখনো অস্ট্রেলিয়া, ব্রুনেই, জাপান ও কানাডায় ইইউ’র সব দেশের নাগরিকরা ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন না। তবে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়া হয়নি, কারণ তারা খুব শিগগিরই তারা চুক্তি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, যেসব দেশের সাথে ইইউ’র চুক্তি সাথে সেসব দেশের নাগরিকদের ইউরোপে ভিসা মুক্ত ভ্রমনের সুবিধা দেয়া হয়। বিনিময়ে ওই সব দেশেও ইইউভুক্ত নাগরিকদের ভিসামুক্ত প্রবেশ করার সুযোগ দেয়া হয়।