শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৯

রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের কথা স্বীকার করলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা

রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের কথা স্বীকার করলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ৫ মাস আগে।

প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হলে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক কেমন হবে, তারা কিভাবে ইসলামপন্থি জঙ্গিদের মোকাবিলা করবে সে সব বিষয় নিয়ে আলোচনা করেছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রের নীতি অনুযায়ী কূটনৈতিক পর্যায়ে সরকারে নেই এমন ব্যক্তি বা ব্যক্তিদের এমন বৈঠক অন্যায়, অবৈধ। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট।

এতে বলা হয়, রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে এমন বৈঠকের কথা দ্য ইন্ডিপেন্ডেন্টের কাছে স্বীকার করেছেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা জেফ্রে জেজি গর্ডন।

তিনি বলেছেন, গত জুলাই মাসে যখন রিপাবলিকান দলের জাতীয় সম্মেলন হয় তখন সেখানে সের্গেই কিলায়েকের সঙ্গে তিনি কথা বলেছেন। তাতে রাশিয়ার সঙ্গে সম্পর্কের স্ট্রাটেজি বা কৌশল পুনর্নির্ধারণে ট্রাম্পের খায়েশ নিয়ে আলোচনা করা হয়।

গর্ডন ওই কথোপকথনে বলেছিলেন,ইসলামপন্থি উগ্রবাদীদের বিরুদ্ধে আমাদেরকে সহযোগিতা আরও বাড়াতে হবে। বস্টন ম্যারাথন উড়িয়ে দিতে চেচনিয়া থেকে কেউ আসুক এমন পরিবেশ আমাদের থাকা উচিত নয়। আমাদের রাশিয়ার কথা শোনা উচিত। তারা আমাদেরকে সন্দেহভাজন সন্ত্রাসীদের বিষয়ে সতর্ক করছে। এসব নিয়েই আলোচনা। ওই বৈঠক বা আলোচনা সর্বোচ্চ ৫ মিনিট হয়েছিল। যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে ও পরে যেসব সিনিয়র কর্মকর্তা সের্গেই কিসলায়েকের সঙ্গে বৈঠক করেছিলেন তাদের অন্যতম এই গর্ডন।

এছাড়া এমন সাক্ষাত করেছিলেন ট্রাম্পের এটর্নি জেনারেল জেফ সেশনস, সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন, ট্রাম্পের জামাতা জারেট কুশনার ও ট্রাম্পের প্রচারণা বিষয়ক উপদেষ্টা কার্টার পেজ। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হয়েছে।

বলা হয়েছে, ওই হস্তক্ষেপের মাধ্যমে ডনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ক্ষেত্রে সুবিধা করে দেয়ার চেষ্টা করেছে রাশিয়া। একই সঙ্গে তারা হিলারি ক্লিনটনের ওপর প্রতিশোধ নিতে তাকে পরাজিত করার চেষ্টা চালিয়েছে। এ জন্য তারা ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি ও এর সিনিয়র কর্মকর্তাদের ইমেইল হ্যাক করেছে। এ অভিযোগে বেশ কিছু সংস্থা বর্তমানে তদন্ত করছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026