শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:০৭

উদ্ধার হওয়া টাকা দুদককে দেয়ার আশ্বাস অর্থমন্ত্রীর

উদ্ধার হওয়া টাকা দুদককে দেয়ার আশ্বাস অর্থমন্ত্রীর

 

 

 

 

 

 

 

 

 

স্বদেশ জুড়ে নিউজ: পাচার হয়ে যাওয়া টাকা উদ্ধারের পর তার একটি অংশ দুর্নীতি দমন কমিশনকে দেয়ার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সোমবার রাজধানীতে একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন অর্থমন্ত্রী।

দুদক চেয়ারম্যানের সভাপতিত্বে সম্পদ উদ্ধারে বহু সংস্থার সমন্বয়ে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম , বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা, দুদক কমিশনার সাহবুদ্দিন চুপ্পু ও নাসিরউদ্দিন আহমদ।

জনাব মুহিত তার বক্তব্যে বলেন, দেশ থেকে দুর্নীতি সম্পূর্ণ নির্মূল করা না গেলেও বর্তমান সরকারের মেয়াদে তা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। দুদককে আরো শক্তিশালী হতে হবে। আমি মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব করব, ভবিষ্যতে পাচারকৃত অর্থ উদ্ধারের পর তার একটি অংশ যেন দুদককে দেয়া হয়। দুদকের চেয়ারম্যান এম বদিউজ্জামানকে উদ্দেশ্য করে অর্থমন্ত্রী বলেন, বিগত কয়েক বছরে আপনাদের ভূমিকা প্রশংসনীয়। আমাদের বিচারিক প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা না থাকলে তা আরো ভাল হত। এই সরকারের আমলে দুর্নীতি প্রতিরোধে বেশ কয়েকটি আইন হলেও বিচারিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণে তার পূর্ণ সাফল্য পাওয়া যাচ্ছে না।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026