শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৯

রাসায়নিক অস্ত্র ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দার মুখে সিরিয়া

রাসায়নিক অস্ত্র ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দার মুখে সিরিয়া

 

 

 

 

 

 

 

 

 

দুনিয়া জুড়ে নিউজ ডেস্ক: রাসায়নিক অস্ত্র ব্যাবহারের ঘটনায় সিরিয়ার সরকারকে তীব্র ভাষায় নিন্দা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি বলেন, প্রেসিডেন্ট ওবামা মনে করেন সবচাইতে অরক্ষিত মানুষের ওপর জঘন্যতম অস্ত্র ব্যবহারের জন্য সিরিয়াকে জবাবদিহি করতে বাধ্য করা দরকার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আসছে দিনগুলোতে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

এদিকে বিবিসি জানিয়েছে দামেস্কের কাছে গত সপ্তায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে যে জায়গাটিতে সেখানে ৩ ঘণ্টার মতো সময় কাটিয়েছেন জাতিসংঘের রাসায়নিক অস্ত্র পরিদর্শকরা।

জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, পরিদর্শকরা দুটি হাসপাতাল পরিদর্শন করেন। বেশ কিছু প্রত্যক্ষদর্শী, উদ্ধারপ্রাপ্ত ও চিকিৎসকের সাক্ষাৎকার নেন এবং অকূস্থল থেকে নমুনা সংগ্রহ করেন।

তবে এক টেলিফোন কথোপকথনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের কোনো প্রমাণ নেই।

 

 

 

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2025