শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সরকারি পদে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বড় মেয়ে ইভানকা ট্রাম্প। আগামী কয়েকদিনের মধ্যেই তিনি এ দায়িত্ব শুরু করবেন। কাজ করবেন হোয়াইট হাউজের ওয়েস্ট উইংয়ে।
প্
রেসিডেন্টের একজন উপদেষ্টা হিসেবে কাজ দায়িত্ব পালন করবেন তিনি। তবে বিনিময়ে তাকে কোনো বেতন দেয়া হবে না অথবা তিনি বেতন নেবেন না। হোয়াইট হাউজের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন সিএনএন।
এর ফলে ট্রাম্প প্রশাসনে স্বজনপ্রীতির সমালোচনা শুরু হয়েছে। ইভানকা ট্রাম্প নিজে একটি বিবৃতি দিয়েছেন।
তিনি তাতে বলেছেন, সব নিয়ম মেনে স্বেচ্ছায় প্রেসিডেন্টের একজন উপদেষ্টা হওয়ার ক্ষেত্রে অনেকের উদ্বেগের বিষয়ে জেনেছি আমি। হোয়াইট হাউজ অফিসে এ দায়িত্ব পালনের ক্ষেত্রে আমি কোনো বেতন নেবো না। কাজ করবো অন্য সব ফেডারেল কর্মকর্তাদের মতো। নিয়ম মানবো তাদের মতো। পুরো সময়ে আমি হোয়াইট হাউজের কাউন্সেলের সঙ্গে নিবিড়ভাবে ও আস্থার সঙ্গে কাজ করে যাচ্ছি।
ওদিকে স্বাক্ষর করা হয় নি এমন একটি বিবৃতিতে হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে, অপ্রত্যাশিতভাবে ফার্স্ট ডলার হিসেবে প্রেসিডেন্টকে সহযোগিতা করতে এই দায়িত্ব পালনের সিদ্ধান্ত নিয়েছেন ইভানকা। এতে আমরা সন্তুষ্ট।
উল্লেখ্য, ইভানকার স্বামী বহুল আলোচিত জারেড কুশনারও হোয়াইট হাউজের একজন অবৈতনিক কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
তবে এমন উদ্যোগের সমালোচনা করছেন সমালোচকরা। ১৯৬৭ সালে সেখানে যে স্বজনপ্রীতি বিষয়ক আইন পাস হয়েছে নিজের মেয়ে ও জামাইকে নিয়োগ দিয়ে তা ট্রাম্প প্রশাসন লংঘন করছে বলে অভিযোগ করা হয়েছে।
তবে জানুয়ারিতে ট্রাম্প টিমে যখন জারেড কুশনার যোগ দেন তখন আইন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, জারেড কুশনার ট্রাম্প প্রশাসনের একজন সিনিয়র উপদেষ্টা। তাকে নিয়োগ দেয়ার মাধ্যমে ওই আইন লঙ্ঘন হয় নি।