বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫৪

ব্রাদারহুড নেতা বেলতাগি গ্রেপ্তার

ব্রাদারহুড নেতা বেলতাগি গ্রেপ্তার

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

দুনিয়া জুড়ে নিউজ ডেস্ক: মিশরের প্রভাবশালী ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব মোহাম্মদ আল বেলতাগিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম এন্ড জাস্টিস পার্টির (এফজেপি) সাধারন সম্পাদক। এছাড়া মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির শ্রমমন্ত্রী  খালেদ আল আজহারিকেও গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার কায়রোর শহরতলীর একটি  ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে মিশরীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি  জানিয়েছে।

মিশরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা জানিয়েছে, বেলতাগির বিরুদ্ধে  সহিংসতা উস্কে দেয়ার অভিযোগ আনা হয়েছে। গত ১০ জুলাই বেলতাগিকে গ্রেপ্তারের আদেশ জারি করা  হয়েছিল।
মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে  মুসলিম ব্রাদারহুড নেতাদের বিরুদ্ধে মিশর সেনাবাহিনীর চালানো ধরপাকড়ের ধারাবাহিকতায়  বেলতাগি ও আজহারিকে গ্রেপ্তার করা হল।
গ্রেপ্তার আদেশ জারির পরও বেলতাগি  প্রায় প্রতিদিন মুরসির ক্ষমতাচ্যুতির বিরুদ্ধে কায়রোর রাব্বা আল আদাবিয়া মসজিদ  প্রাঙ্গণের লাগাতার প্রতিবাদ সমাবেশে উপস্থিত থাকতেন। সমাবেশে সাবেক এই পার্লামেন্ট  সদস্যকে প্রায়ই জ্বালাময়ী বক্তৃতা দিতে দেখা যেত।

এদিকে,  শুক্রবারে আবার মুরসির পক্ষে বিক্ষোভ সমাবেশ করার পরিকল্পনা করা হয়েছে বলে জানা  গেছে। প্রতিবাদকারীদের কেউ কোনো সরকারি প্রতিষ্ঠানে হামলার চেষ্টা করলে তা  রক্ষায় নিরাপত্তা বাহিনী সরাসরি গুলি করবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির স্বরাষ্ট্র  মন্ত্রণালয়।

ব্রাদারহুড সদস্যদের সহিংস আচরণের জন্য মিশরের গণমাধ্যমে  ব্রাদারহুডের যে সমালোচনা করা হচ্ছিল তাতে এসব সহিংসতার জন্য বেলতাগিকেই দায়ী করা  হচ্ছিল। চলতি মাসের প্রথমদিকে  নিরাপত্তা বাহিনীর চালানো রক্তাক্ত এক অভিযানের মধ্য দিয়ে লাগাতার প্রতিবাদ  সমাবেশটি বন্ধ করা হয়। এতে নিহত কয়েকশ মানুষের সঙ্গে বেলতাগির ১৭ বছর বয়সী কন্যা  আসমাও নিহত হন। পলাতক অবস্থায়ও বেলতাগি ধারণকরা ভিডিওতে মিশরের সেনাবাহিনীর  বিরুদ্ধে মিশরের জনতাকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আসছিলেন।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026