বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩১

বাড়িতে ফিরলেন ম্যান্ডেলা: সংবাদটি সঠিক নয়

বাড়িতে ফিরলেন ম্যান্ডেলা: সংবাদটি সঠিক নয়

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সাউথ আফ্রিকার অবিসংবাদিত বণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা প্রিটোরিয়ার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। গণমাধ্যমে আসা সংবাদটি সঠিক নয়। এ খবর জানিয়েছে বিসিসি। বিবিসির বরাত দিয়ে জানা যায় সাউথ আফ্রিকার সরকার পক্ষ থেকে বলা হয়েছে, গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি সঠিক নয়।

সাউথ আফ্রিকার সরকারের মূখপাত্র বলেন, ম্যান্ডেলার অবস্থা আংশকাজনক ছিল কিন্তু এক পর্যায়ে স্থিতিশীল রয়েছে। এখন লক্ষ করা যাচ্ছে তার শারীরিক অবস্থা ক্রমশ স্বাভাবিক হচ্ছে না। এজন্য তাকে হাসপাতালে চিকিৎসকদের তত্তাবধানে থাকতে হবে।

প্রায় তিনমাস হাসপাতালে চিকিৎসাধীন আছেন বণবাদবিরোধী অবিসংবাদিত এই নেতা। হাসপাতালে দীর্ঘ দিন চিকিৎসা নেয়ায় দেশ ও বিদেশে ম্যান্ডেলাকে নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়। সবশেষ গত সপ্তাহে জানা যায়, তার অবস্থা গুরুতর কিন্তু স্থিতিশীল। তিনি ভালোভাবে সাড়া দিচ্ছেন। এরপর থেকে সরকারিভাব ম্যান্ডেলার শারীরিক অবস্থা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। ৯৫ বছর বয়সী ম্যান্ডেলাকে ফুসফুসে সংক্রমণজনিত কারণে গত ৮ জুন হাসপাতালে ভর্তি করা হয়।

প্রায় তিন দশক আগে বর্ণবাদবিরোধী আন্দোলন করতে গিয়ে কারাবন্দী থাকার সময়ই তিনি এ সংক্রমণে আক্রান্ত হন বলে ধারণা করা হয়। সাউথ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টকে দেশটির জনগণ জাতির জনক হিসেবে মনে করেন।

দুনিয়া জুড়ে তার অগণিত ভক্তরা তাকে ফুল, কার্ড দিয়ে তার আশু রোগ মুক্তির প্রার্থনা করেছেন। প্রিটোরিয়া মেডিক্লিনিক হার্ট হাসপাতালে গেইটের বাইরে তার অগণিত ভক্তদের দেয়া উপহারের স্তুপ জমা থাকতে দেখা যায়।

সম্প্রতি ম্যান্ডেলার বাড়ি ফেরার সংবাদটি পগণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর দেশটির সরকার প্রধান জাকোব জুমা দেশবাসীর কাছে অনুরোধ করেছেন সংবাদ বিকৃত না করে ম্যান্ডেলার জন্য প্রার্থনা করতে। খুব শিঘ্রই যাতে ম্যান্ডেলা সবার মাঝে সুস্থ হয়ে ফিরে আসতে পারেন।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026