মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০০

যুক্তরাষ্ট্র সীমিত পরিসরে সামরিক অভিযান করবে সিরিয়ায়

যুক্তরাষ্ট্র সীমিত পরিসরে সামরিক অভিযান করবে সিরিয়ায়

 

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এখন পর্যন্ত সিরিয়ায় হামলার ব্যাপারে কোন চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারেননি। তবে, সিরিয়ায় সীমিত পরিসরে হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। সিরিয়ায় সামরিক অভিযানের ক্ষেত্রে কোন স্থলসেনা মোতায়েন করা হবে না বলে জানান তিনি।

প্রেসিডেন্ট ওবামা বলেন, যুক্তরাষ্ট্র যাই করুক, সেটা বড় কোন অভিযান হবে না। ওবামা বলেন, আমরা সহযোগীদের সঙ্গে পরামর্শ করেছি। কংগ্রেসের সঙ্গেও পরামর্শ করেছি। বাকি সবার মতো তিনিও যুদ্ধে ক্লান্ত বলে মন্তব্য করেন ওবামা। কিন্তু, সিরীয় সরকারের বিরুদ্ধে বিষাক্ত রাসায়নিক গ্যাস ব্যবহারের অভিযোগ পুনর্ব্যক্ত করে সিরিয়ায় হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কথা জানান তিনি।

তিনি বলেন, আমরা এমন একটি পৃথিবী মেনে নিতে পারি না, যেখানে নারী, শিশু ও নিরীহ নাগরিকরা ভয়াবহ মাত্রায় বিষাক্ত গ্যাসের শিকার হবে। রাসায়নিক গ্যাস ব্যবহারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা এমন একটি পরিস্থিতি দেখতে চাই, যেখানে একটি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন। কারণ, আমরা অকপটেই মনে করি তিনি নেতৃত্ব দেয়ার বৈধতা হারিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026