শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫৫

ভেনেজুয়েলায় টানা পঞ্চম দিনের মতো সহিংস প্রতিবাদ

ভেনেজুয়েলায় টানা পঞ্চম দিনের মতো সহিংস প্রতিবাদ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে টানা পঞ্চম দিনের মতো নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ বেধেছে বিরোধীদলীয় বিক্ষোভকারীদের। কর্মকর্তারা হাজার হাজার বিক্ষোভকারীর পথরোধের চেষ্টা করলে সংঘাত বাধে।

প্রতিবাদকারীরাও পুলিশের দিকে পাথর ও তাদের দিকে নিক্ষেপকৃত টিয়ারগ্যাস ক্যানিস্টার ছুড়ে মারে। ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনী প্রতিবাদকারীদের ওপর ওয়াটার ট্যাংক ব্যবহার করেছে। বিরোধীরা মূলত সুপ্রিম কোর্টের ৭ বিচারপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছিল।

২৯শে মার্চ আদালত রুলিং জারি করেন যে, ভেনেজুয়েলার আইনসভার সব ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত হবে। কিন্তু বিরোধীদের দাবি, এ আদালত সরকারের প্রতি বিশ্বস্তরা চালায়। এ খবর দিয়েছে সিএনএন। তবে সহিংস প্রতিবাদের পর তিন দিনের মাথায় ওই সিদ্ধান্ত ফিরিয়ে নেয় সুপ্রিম কোর্ট।

বিরোধীরা বলছেন, আদালতের ওই সিদ্ধান্ত দেশকে একনায়কতন্ত্রে পরিণত করেছে। কারণ, সরকারের তিনটি শাখাই তখন শাসকদের দখলে চলে যেত। শুক্রবার সরকারবিরোধী নেতা হেনরিক ক্যাপ্রিলসের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর ১৫ বছরের নিষেধাজ্ঞা জারি করা হয়। এ সিদ্ধান্তের ফলে চলমান আন্দোলন আরো ফুলেফেঁপে ওঠে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026