রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:০৩

বিমান থেকে এশিয়ান যাত্রীকে টেনেহিঁচড়ে বের করা নিয়ে ক্ষোভ

বিমান থেকে এশিয়ান যাত্রীকে টেনেহিঁচড়ে বের করা নিয়ে ক্ষোভ

শীর্ষিবন্দু আন্তজাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে ইউনাইটে এয়ারলাইন্সের একটি বিমান থেকে সোমবার এক এশিয়ান যাত্রীকে টেনেহিঁচড়ে বের করা হয়েছে।

রক্তাক্ত অবস্থায় ওই যাত্রীকে টেনেহিঁচড়ে বের করার ছবি সামাজিক মাধ্যমে প্রকাশিত হলে অনেকেই তীব্র ক্ষোভ দেখান। এ ঘটনায় জড়িত এক নিরাপত্তা কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলছে।

বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বিমানে আসনের চেয়ে বেশি টিকেট বিক্রি হয়ে গিয়েছিল। পরে অনলাইনে অন্য যাত্রীদের পোস্ট করা ছবি ও ভিডিওতে দেখা যায়, আসন থেকে এক এশিয়ানকে জবরদস্তি করে নিয়ে যাচ্ছে কর্মকর্তারা। ওই যাত্রী তখন চিৎকার করছিলেন।

ছবি ও ভিডিওতে দেখা যায়, অনেকটা নিস্তেজ হয়ে যাওয়া লোকটির দুই হাত ধরে মেঝে দিয়ে বস্তার মতো করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। ওই যাত্রীর মুখ থেকে তখন রক্ত ঝরছিল।

এক মাসও হয়নি, ইউনাইটেড এয়ারলাইন্সের বিরুদ্ধে যাত্রীদের সঙ্গে দুর্ব্যাবহার করার অভিযোগে সমালোচনা হয়েছিল। এ নিয়ে টুইটার ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ ইউনাইটেড এয়ারলাইন্সের কড়া সমালোচনা করেছেন।

এ ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি লিখেন, ‘আমরা এক পর্যায়ে স্বেচ্ছাসেবী ডাকি। এরপর আমরা যথাযথভাবে তাকে সরাতে যাই। এমনকি নিয়মানুযায়ী সর্বোচ্চ ১ হাজার ডলার ক্ষতিপূরণ দেওয়ারও প্রস্তাব দিই।

আমরা যখন ক্ষমা প্রার্থণাপূর্বক এক যাত্রীর কাছে বলি যে, তাকে এই বিমান থেকে চলে যেতে হবে, তখন তিনি গলা চড়ান। পাশাপাশি ক্রু মেম্বারদের নির্দেশনা পালনে অসম্মতি জানান।’

শিকাগো অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে, তাদের এক কর্মকর্তা নিয়ম অনুসরণ করেননি। তাকে ছুটিতে পাঠানো হয়েছে। তার এই কাজ ডিপার্টমেন্ট সমর্থন করে না। এ নিয়ে তদন্ত চলছে।

এদিকে আমেরিকার পরিবহন বিভাগ (ডিওটি) বলেছে, যদি যাত্রীরা তাদের আসন ছাড়তে রাজি না হন, তাহলে কী রীতি অনুসরণ করতে হবে তার গাইডলাইন তৈরি করার বাধ্যবাধকতা রয়েছে প্রতিটি এয়ারলাইন্সের। ইউনাইটেড এয়ারলাইন্স ওই নিয়ম পালন করেছে কিনা তা খতিয়ে দেখা হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026