রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:০৯

উড়ন্ত বিমান থেকে হঠাৎ হাসপাতালের ছাদে মানুষ

উড়ন্ত বিমান থেকে হঠাৎ হাসপাতালের ছাদে মানুষ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: চলন্ত বিমান থেকে হাসপাতালের ছাদে পড়ল এক ব্যক্তি!

মেক্সিকোর সিনালোয়ার একটি হাসপাতালের ছাদে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে বিমান থেকে ছুড়ে ফেলা হয় ওই ব্যক্তিকে। সিনালোয়ার এল ডোরাডো শহরে অবস্থিত আইএমএসএস হাসপাতালের খুব কাছ দিয়েই উড়ে যাচ্ছিল বিমানটি। হঠাৎই বিমান থেকে নিচে ছুড়ে ফেলা হয় ওই ব্যক্তিকে। এ খবর দিয়েছে আনন্দবাজার।

হাসপাতালের কর্মকর্তারা জানান, ওই ব্যক্তির দেহে গভীর আঘাতের চিহ্ন ছিল। কিন্তু ওই ব্যক্তি বেঁচে ছিলেন কি-না তা জানাননি তারা।

সিনালোয়ার ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেসাস রোবলস জানান, শহর থেকে ৬০ কিলোমিটার দূরে দক্ষিণ কলিকানের কাছে আরো দুটি দেহ উদ্ধার করা হয়েছে। ওই দেহ দু’টিও একই বিমান থেকেই নিচে ফেলা হয়েছে।

মেক্সিকোর সিনালোয়ার এ শহর মাদক পাচারকারীদের মুক্তাঞ্চল বলে পরিচিত। কিছুদিন আগেই চাপো গুজম্যান নামের এক কুখ্যাত ড্রাগ মাফিয়াকে গ্রেফতার করেছিল পুলিশ। তারপর থেকেই এ অঞ্চলের আইন ব্যবস্থা হোঁচট খেয়েছিল।

তবে এ দিনের ঘটনার সঙ্গে চাপো গুজম্যানের গ্রেফতারির কোনো সম্পর্ক আছে কি-না তা খতিয়ে দেখছে পুলিশ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026