বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:০৯

আগামী নির্বাচনে আ’ লীগের জয় চ্যালেঞ্জের মুখে

আগামী নির্বাচনে আ’ লীগের জয় চ্যালেঞ্জের মুখে

 

 

 

 

 

 

 

 

 

 

স্বদেশ জুড়ে নিউজ: যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় চ্যালেঞ্জের মুখে। নির্বাচনের হাওয়া কখন কোন দিকে বাঁক নেয় কেউ জানে না। রোববার দুপুর দেড়টার দিকে ফেনী জেলা আ’ লীগের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা আ’ লীগের সভাপতি আবদুর রহমান বিকমের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন-প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, কেন্দ্রীয় আ’ লীগের উপ-প্রচার সম্পাদক অসিম কুমার উকিল, সহ-সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহ্বায়ক দিদারুল কবির রতন, ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক একরাম, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা আ’ লীগের সভাপতি ফয়েজ আহম্মদ প্রমুখ।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, এখন থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। এ মুহূর্ত থেকে নির্বাচনী প্রচারণায় নেমে পড়ুন। মানুষের মন জয় করার চেষ্টা করুন। রাজনৈতিক কর্মীদের ত্যাগ, শ্রম বৃথা যায় না। তিনি আরো বলেন, বিগত পাঁচ বছরের সাফল্য জনগণের কাছে তুলে ধরতে হবে। নির্বাচনে তৃণমূল থেকে জনবিচ্ছিন্ন কোনো লোককে মনোনয়ন দেওয়া হবে না। তৃণমূল নেতাকর্মীদের ভোটের মাধ্যমে মনোনয়ন দেওয়া হবে। মন্ত্রীর উপস্থিতিতে জেলার ছাগলনাইয়া উপজেলা আ’ লীগের সভাপতি ও বিগত সংসদ নির্বাচনে ফেনী আসনের মহাজোট মনোনীত প্রার্থী ফয়েজ আহম্মদ তার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, এ পাঁচ বছরে দলের জেলা পর্যায়ের নেতারা আমাকে মূল্যায়ন করেনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026