বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২৯

কবিতা: বাংলাদেশ

কবিতা: বাংলাদেশ

বাংলাদেশ

– মোঃ হাবিবুর রহমান হাবিব

 

কোন দেশেতে পলাশ ফোটে,

বিলের পরে বিল ?

সূর্য ডুবে আবির মেখে

আকাশ ছড়ায় নীল ।

মাঠের পরে মাঠ ছাড়িয়ে

সবুজ-শ্যামল গাঁ

ডাহুক ডাকে,শিউলি ফুটে

শিশির ভেজায় পা ।

কোন দেশেতে তপ্ত দুপুর

উদাস করে মন

বটের ছায়ায় কৃষাণ-চাষী

কাটায় শীতল ক্ষণ ।

টুপ টুপা টুপ জলের নাচন

বর্ষা আকাশ কাঁদে

শাপলা ফোটে,কলমি দোলে-

মাছ পড়ে রোজ ফাঁদে ।

ঘু-ঘু-ঘু ঘুঘু ডাকে

কোকিল শ্যামা গায়

বউ কথাকও,ফিঙ্গে নাচে

বিমল বাতাস বায় ।

কোন দেশেতে খুঁজে পাবে

এত সবুজ ছবি ?

শিল্পি আঁকে আপন পটে

গান গেয়ে যায় কবি ।

কোন সে দেশে সুনীল আকাশ

ভাসায় মেঘের ভেলা

জোছনা ঝরে,চাঁদ হেসে যায়

রাতে তারার মেলা ।

কোন দেশেতে নদীর বুকে

নৌকো সারি সারি?

উথাল পাথাল উর্মি মালায়

রুপোল মাছের বাড়ী ।

পাখি ডাকে গাছের শাখে

রাখাল বাজায় বাঁশি-

সেই তো মোদের বাংলাদেশ

আমরা ভালোবাসি ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026