রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:০৮

ব্যাগে পিস্তল ছিল: বুঝতেই পারেনি লস অ্যাঞ্জেলস এয়ারপোর্ট

ব্যাগে পিস্তল ছিল: বুঝতেই পারেনি লস অ্যাঞ্জেলস এয়ারপোর্ট

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: লস অ্যাঞ্জেলস এয়ারপোর্ট কর্তৃপক্ষের কড়াকড়ির কথা কে না জানে। কিন্তু এ কড়াকড়ি যেন বজ্র আটুনি ফস্কা গেরো হিসেবেই প্রমাণিত হলো এবার। এক নারী পুলিশ অফিসার নিয়ম ভেঙে তার ব্যাগে করে অস্ত্র নিয়েছিলেন।

আর তা নিয়েই তিনি তার ফ্লাইটে উঠে যান। কিন্তু সে বিষয়টি বুঝতেই পারেনি লস অ্যাঞ্জেলস এয়ারপোর্ট সিকিউরিটি। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিবিসি।

লস অ্যাঞ্জেলস এয়ারপোর্ট কর্তৃপক্ষের বিভিন্ন নিরাপত্তা স্ক্যানিং মেশিনেও অস্ত্রটির হদিস পাওয়া যায়নি। পরবর্তীতে তিনি কাউকে না বলেই সে অস্ত্রটি নিয়ে ফ্লাইট ধরে হংকংয়ে চলে যান। সেখানে তাইপেতে নেমে তিনি এয়ারপোর্টে পুলিশের কাছে রিপোর্ট করেন যে, তার কাছে একটি অস্ত্র রয়েছে। এতে শুরু হয় তোলপাড়।

সে নারী পুলিশ অফিসার নোয়েল গ্র্যান্ট জানিয়েছেন, তিনি বুঝতেই পারেননি যে, তার হাতব্যাগে একটি অস্ত্র রয়েছে। আর তাই ভুলেই তিনি হংকংয়ে সেটি নিয়ে চলে যান। এরপর যখন তিনি অস্ত্রটি দেখেন তখন তাইওয়ান পুলিশকে সে বিষয়ে জানিয়েছেন।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্মকর্তারা তাদের সিকিউরিটি চেক ব্যবস্থায় ঘাটতি ছিল বলে স্বীকার করেছে। সঠিকভাবে চেক করার নিয়মগুলো অনুসরণ করা হয়নি বলেই মনে করছেন তারা।

তাইওয়ানে যাওয়ার সময় সেই পুলিশ কর্মকর্তা যে অস্ত্রটি বহন করছিলেন, তা তার নিজস্ব। সরকারি কাজের জন্য বরাদ্দকৃত অস্ত্র নয়। তিনি একটি পারিবারিক ছুটি কাটানোর জন্য থাইল্যান্ডে যাচ্ছিলেন। পথিমধ্যে তাইওয়ানে তার ফ্লাইট পরিবর্তন করার কথা ছিল। সেখানেই তিনি অস্ত্রটির বিষয়ে রিপোর্ট করেন।

অস্ত্রটি উদ্ধার করার পর সে নারীকে আটক করা হয়নি বলে জানিয়েছে তাইওয়ান কর্তৃপক্ষ। তবে বিষয়টির আইনগত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026