সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫

কবিতা: রাত্রী-অভিসার

কবিতা: রাত্রী-অভিসার

রাত্রী-অভিসার

মোঃহাবিবুর রহমান হাবিব

……………………..

দীঘির জলে মুখ লুকিয়ে

সূয্য নামে পাটে

নিমের সারি দাঁড়িয়ে থাকে

ফসল ভরা মাঠে।

ঘরে ফিরে রাখাল ছেলে

ঘুমায় বনের পাতা

রাত জেগে রয়; আঁচল পেতে

খুলিয়ে ঋণের খাতা ।

ঋদ্ধ কর আমায় আকাশ

ঋদ্ধ কর তারা

শীতল বুকে শান্তি খুঁজে

নিবিড় ঘুমে যারা।

যে কালো তার চোখের কাজল

যে কালো তার চোখ

রাত্রী কালো নীলের বুকে

অভিসারী এক লোক !

তপ্ত বুকে বৃষ্টি নামে-

বরফ বসে চোখে

শুদ্ধচারী সিজদা আঁকে

কাঁদে কাহার শোকে ।

রিমঝিম ঝিম জোছনা ঝরে

ঝিঁঝিঁ ডাকে বনে-

হৃদয় বীণায় ঘুড্ডি উড়ে

শব্দ নাচে মনে ।

চাঁপার বনে ঢেউ লেগেছে

আবছা আঁধার বুক

রাত্রী ডাকে চুপি চুপি

অভিসারী সেই মুখ।।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026