রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:১২

কবিতা: আমার মা

কবিতা: আমার মা

#আমার মা #

– মোঃ হাবিবুর রহমান হাবিব

পৃথিবীতে কেউ কি আছে আমার মায়ের মত

হাত বাড়িয়ে ডাকুক আমায় সুখের পাখি শত !

আমার মায়ের স্নেহের আঁচল

শীতল করে বুক

অন্য রকম পটে আঁকা আমার মায়ের মুখ ।

রাত বিরাতে ঘরকে ফিরি

কেউতো ডাকে না

মায়ের মত দুয়ার খুলে

কেউতো থাকে না !!

নীল আকাশে তারার মিছিল

আলোর মোহনা

মায়ের কাছে নিস্প্রভ সব ;

হয়না তুলনা ।

আমার মায়ের সোহাগ বদন

পাইনা কোথাও খুজে-

বেহেশ্তরই ঝার বাতিটা

আমার মা যে নিজে ।

আমার মায়ের সুখের পরশ

আমার প্রাণের আলো

আঁধার রাতে চলতে সাথে

ওই বাতিটাই জ্বালো ।

হিরক মোতি মুক্তো দানা

মাগো আমার মা –

তোমার মাঝে তুমিই শুধু

তোমার তুলনা ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026