# তাদেরই করেছি দান #
(বিশ্ব শ্রমিক দিবস কে নিবেদিত)
…………..মোঃ হাবিবুর রহমান হাবিব
আমার এই গান যত সম্নান তাদেরই করেছি দান
যাঁদের গায়ের সিক্ত ঘামে
সভ্যতার নির্মাণ !
যাঁদের হাতুড়ি শাবলে সৃষ্ট
পৃথিবীর যত সিড়ি
ধণিকের যত অট্রালিকা আর
দাদাদের বাবু গিরি !!
গাহি তাহাদের গান
যাঁদের শ্রমের বিনিময় আজ
পৃথিবীর নির্মাণ !
যাদের শ্রমে ফুলে ফসলে
সভ্যতা আজ হাসে
তাহারাই জটর জ্বালায়
কাঁদে, দিনকে বার মাসে ।
আমার যত দান যত সম্নান
তাদের চরণে রাখি
যাদের হাতুড়ি শকটে চলে
সুখ পিয়াসি পাখি !