রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:০৪

গুরুত্বর মানসিক রোগে আক্রান্ত ডোনাল্ড ট্রাম্প

গুরুত্বর মানসিক রোগে আক্রান্ত ডোনাল্ড ট্রাম্প

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের মনোবিজ্ঞানীদের একটি দল জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প গুরুত্বর মানসিক রোগে আক্রান্ত এবং তিনি দেশ চালাবার অযোগ্য। খবর- ইন্ডিপেনডেন্ট ও বিবিসির

মার্কিন একটি বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে ৩৫ সদস্যের মনোবিজ্ঞানী দলটি বলে, প্রেসিডেন্ট ট্রাম্প বিপদজনক মানসিক পরিস্থিতিতে রয়েছেন। অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি ডিজঅর্ডার রয়েছে তার। তিনি ভীষণ আত্মকেন্দ্রিক। হুট করে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা রয়েছে তার মধ্যে; যেটি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে একদমই থাকা উচিত নয়।

কেন এখন হঠাৎ এই দাবী করলেন মনোবিজ্ঞানীরা? এই প্রশ্নের উত্তরে মনোবিজ্ঞানী জন গার্টনার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার পক্ষে কতটা বিপজ্জনক, সেকথা জনসাধারণকে জানানো খুবই প্রয়োজন।

সহমত পোষণ করেন সেমিনারে অংশ নেয়া নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা প্রখ্যাত মনোবিজ্ঞানী জেমস গিলিগান। তিনি ডোনাল্ড ট্রাম্পকে ‘সমাজে সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি’ হিসেবে উল্লেখ করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026