সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫১

বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির ক্ষমতা পাচ্ছে আরইবি

বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির ক্ষমতা পাচ্ছে আরইবি

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ: ভেটিং সাপেক্ষে পল্লী বিদ্যুতায়ন বোর্ড আইন ২০১৩’র চুড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা কমিটি। নতুন আইনে বোর্ড সদস্য ৯ জন থেকে বাড়িয়ে ১২ জন রাখার বিধান রাখা হয়েছে। সোমবার মন্ত্রীসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী পরিষদ বিভাগের সচিব মোশাররাফ হোসাইন ভূঁইয়া।

আইনটি সংসদে অনুমোদন পেলে আরইবি বিদ্যুৎ সম্প্রসারণের কাজে তাদের নিজস্ব এলাকার যে কোনো স্থানে খুঁটি বা স্থাপনা নির্মাণ করতে পারবে। সেক্ষেত্রে শুধু ওই জমির মালিক বা দখলদারকে ২৪ ঘণ্টা আগে নোটিশ দিতে হবে। বিদ্যুৎ পরিচালনা, বিতরণ ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য অধিগ্রহণ ছাড়াও ভূগর্ভে, ভূমিতে কিংবা ভূমির ওপরে তার, খুঁটি, বন্ধনী, যন্ত্রপাতি এবং অন্য স্থাপনা স্থাপন করতে পারবে। কোনো স্থানের জমি প্রয়োজন হলে তা জনস্বার্থে আবশ্যক বলে গণ্য হবে। এর আগে ১৯৭৭ সালে সামরিক শাসনামলে জারি করা ‘দি রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড অর্ডিন্যান্স’র মাধ্যমে পরিচালিত হতো আরইবি (পল্লী বিদ্যুতায়ন বোর্ড) । পঞ্চম সংশোধনীসহ সামরিক শাসনামলে জারি করা অধ্যাদেশ বাতিল করায় নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেয় সরকার। চলতি সংসদ অধিবেশনে তা উপস্থাপন করা হতে পারে।

পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রয়োজনে তার সমিতি বা অন্য কোনো গোষ্ঠীকে ঋণ দিতে পারবে। আবার কার্যক্রম পরিচালনার জন্য সরকার ও অন্য সংস্থা, ব্যক্তির এবং বিদেশি কোম্পানির কাছ থেকে অর্থ, মঞ্জুরি, সম্পদ, সম্পত্তি, স্থাপনা ইত্যাদি ঋণ, দান বা অনুদান নিতে পারবে। নতুন আইনে বিদ্যুৎ বিতরণ ছাড়াও প্রতিষ্ঠানটি বিদ্যুৎ উৎপাদন, ব্যবহার বাড়ানোসহ বিভিন্ন সামাজিক কাজে অংশ নিতে পারবে। বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি করতে বা মেরামত করতে অবকাঠামো নির্মাণসহ যেকোনো ব্যবসায় অংশ নিতে পারবে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে অন্যদের সঙ্গে সমঝোতা ও চুক্তিবদ্ধ হতে পারবে আরইবি।

এছাড়া বাংলাদেশের পল্লী এলাকায় এবং সরকারের নির্দিষ্ট ভৌগলিক এলাকায় বিদ্যুৎ উৎপাদন, রূপান্তর ও বিতরণও করতে পারবে তারা। নতুন আইনে আরইবি-কে একটি জনসেবামূলক প্রতিষ্ঠান হিসেবে বলা হয়েছে। এ প্রতিষ্ঠানের চাকরি সরকারের জরুরি ও অত্যাবশ্যকীয় সেবা হিসেবে গণ্য হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026