রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৫

আবার ট্রাম্প-পুতিন ফোনালাপ

আবার ট্রাম্প-পুতিন ফোনালাপ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: আরো একবার ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার বিকেলে তাদের মধ্যে এই ফোনালাপ হয় বলে খবর দিয়েছে অনলাইন দ্য আটলান্টিস।

এতে বলা হয়, কয়েক মাসের মধ্যে এ দু’নেতার এটা হলো তৃতীয় ফোনালাপ। খবর পাওয়া যাচ্ছে, তারা এই গ্রীষ্মেই মুখোমুখি বৈঠকে বসতে চান। সেটা হতে পারে আগামী ৭-৮ই জুলাইয়ে জার্মানির হামবুর্গে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে।

দ্য আটলান্টিস লিখেছে, ফলে এবার তাদের দীর্ঘ দিনের ভালবাসার সম্পর্ক একটি পরিণতি পেতে পারে। এই তিনটি ফোনকলের পরে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নানা সমীকরণ। আছে অসীম আশা।

ট্রাম্প-পুতিন সাক্ষাত হলে তারা কি কি বিষয়ে একমত হতে পারেন তা নিয়ে আছে নানা মত। তবে উভয় পক্ষ যেটা বলতে চেয়েছে তাহলো সিরিয়া যুদ্ধ খারাপের দিকে যাচ্ছে।

এই গ্রীষ্মেই দু’নেতার বৈঠক হতে পারে। তবে হোয়াইট হাউজ সাক্ষাতে সম্মত হওয়ার বিষয় উল্লেখ করে নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026