রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৬

ইভানকার নাচে মেতেছে ফেসবুক

ইভানকার নাচে মেতেছে ফেসবুক

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপদেষ্টা তিনি, রয়েছে নিজের ব্যবসা, এর উপর আবার তিন সন্তানের মা। সব মিলিয়ে প্রাত্যহিক জীবনে নানা ভূমিকায় অবতীর্ণ হতে হয় ইভানকা ট্রাম্পকে।

ডোনাল্ড ট্রাম্পের বড় মেয়ে ইভানকা সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাকে দুই ছেলে জোসেফ ও থিওডরের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে।

ভিডিওটি শেয়ার করে ইভানকা লিখেছেন, যেসব মায়েরা ঘরের বাইরে কাজ করেন তাদের জন্য ছোট ছোট এই মুহূর্তগুলো অনেক বড় কিছু।

ক্যাপশনে নিজের লেখা নতুন বই- উইমেন হু ওয়ার্ক : রিরাইটিং দ্য রুলস ফর সাকসেসের কথাও লিখেছেন তিনি।

পোস্ট করার অল্প সময়ের মধ্যেই ভিডিওটি দেখা হয়েছে ২৫ লাখ বারের মতো। ৬ হাজারের বেশি মন্তব্য পড়েছে এতে, শেয়ার হয়েছে প্রায় সাড়ে ৫ হাজার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026