শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৬

সিরিয়া নিয়ে যুক্তরাষ্ট্রকে পুতিনের হুশিঁয়ারি

সিরিয়া নিয়ে যুক্তরাষ্ট্রকে পুতিনের হুশিঁয়ারি

 

 

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রাসায়নিক অস্ত্র হামলার অভিযোগের প্রেক্ষিতে সিরিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক হামলার আহ্বান করেছেন। যুক্তরাষ্ট্র ও তার জোট সঙ্গীদের সিরিয়ার বিরুদ্ধে একপাক্ষিক হামলার বিষয়ে হুশিঁয়ারি উচ্চারণ করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সিরিয়ার বিরুদ্ধে একপেশে সামরিক অভিযান চালানোর বিষয়ে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এদিকে পুতিন জাতিসংঘের অনুমোদন ছাড়া সিরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপকে এক ধরনের আগ্রাসন বলে উল্লেখ করেন। পুতিন বলেন, সিরিয়া সরকারের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র হামলার প্রমাণের ব্যাপারে কোন সন্দেহ থাকলে রাশিয়া সামরিক হস্তক্ষেপের ব্যাপারে জাতিসংঘের অনুমোদনকে সহায়তা দিবে না। সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের প্রাথমিক সিদ্ধান্তের ব্যাপারে বুধবার মতৈক্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্র সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক পরিষদ। সিনেট সামরিক হস্তক্ষেপের ব্যাপারে ৬০ দিনের একটি সীমা নির্ধারণ করে দিয়েছে।

এক্ষেত্রে শর্ত সাপেক্ষে একবারে ৩০ দিন পর্যন্ত অভিযান চালানো যাবে। পরে কংগ্রেসের অনুমোদন সাপেক্ষে অভিযান আরও ৩০ দিন দীর্ঘায়িত করা যেতে পারে। তবে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী কোন ধরনের স্থল হামলা করতে পারবে না। পরিষদ যদি এ ব্যাপারে চূড়ান্ত অনুমোদন দেয় তবে আগামী ৯ তারিখে সব সিনেট সদস্য ছুটি থেকে ফিরে আসার পর এ ব্যাপারে তাদের ভোট প্রদান করবেন। ২১ আগস্ট কথিত রাসায়নিক অস্ত্র হামলায় এখন পর্যন্ত ১৪’শ ২৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। যা অন্যান্য রাষ্ট্র ও সংস্থার দেওয়া হিসেবের চেয়ে বেশি।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, জাতিসংঘের অনুমোদন ছাড়া সামরিক অভিযান  চালালে তা আগ্রাসন হতে পারে বলে পুতিন মন্তব্য করেছেন। কথিত রাসায়নিক  হামলার অভিযোগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা  গ্রহণের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। পুতিন বলেন, যদি আসাদ বাহিনীর রাসায়নিক অস্ত্র ব্যবহারের কোন সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় তবে তা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করতে হবে। তিনি বলেন, কারা কি ধরণের অস্ত্র ব্যবহার করেছিল যদি এ ব্যাপারে কোন নিশ্চিত প্রমাণ থাকে  তবে রাশিয়া গুরুত্বের সাথে অবধারিতভাবেই তার প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি জাতিসংঘের সিদ্ধান্ত ছাড়াই সিরিয়ার বিরুদ্ধে কোন পদক্ষেপ নিত। তাহলে রাশিয়া কি করতো তা বলার সময় আসেনি তিনি নিশ্চিত করে বলেন, রাশিয়া সিরিয়ায় এস-৩০০ ক্ষেপণাস্ত্রের উপাদান সরবারহ করা স্থগিত করেছে।

তিনি আরও বলেন, কিন্তু আমরা যদি দেখি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সিরিয়ার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয়েছে, তাহলে বিশ্বের কিছু নির্দিষ্ট অঞ্চলে সংবেদনশীল অস্ত্র সরবরাহের ক্ষেত্রে আমরা ভেবে দেখব, ভবিষ্যতে আমরা কিভাবে প্রতিক্রিয়া দেখাবো। পুতিনের এই মন্তব্যের আগে যুক্তরাষ্ট্র কংগ্রেসের বৈদেশিক সম্পর্ক  বিষয়ক সিনেট কমিটি সিরিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর একটি খসড়া প্রস্তাব  অনুমোদন করে। ৬০ দিনে অভিযান শেষ করার নির্দেশনা দেয়া এই প্রস্তাবটির ওপর  আগামী সপ্তাহে কংগ্রেস অধিবেশনের সময় ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।

সিরিয়ার  রাজধানী দামেস্কের প্রান্তীয় অঞ্চলে ২১ অগাস্ট রাসায়নিক হামলা চালানো হয়েছে বলে  অভিযোগ করে সিরিয়ার সরকার বিরোধী বিদ্রোহীরা। এই হামলার জন্য বিদ্রোহী ও সরকার  পরস্পরকে দায়ী করে। কিন্তু যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলো আসাদ সরকারই  দায়ী বলে রায় দেয়। যদিও এ সম্পর্কে জাতিসংঘের তদন্ত ফলাফল এখনো প্রকাশ  হয়নি। হামলায় ৪শ’ ২৬ জন শিশুসহ ১ হাজার ৪শ’ ২৯ জন নিহত হয়েছেন বলে দাবি  করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু অন্যান্য দেশ ও সংস্থা হামলায় আরো কম মানুষ নিহত হওয়ার  কথা জানিয়েছে।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026