শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৫৬

পাওলির পর এবার অর্পিতা

পাওলির পর এবার অর্পিতা

 

 

 

 

 

 

 

 

 

 

বিনোদন ডেস্ক: পাওলির পর এবার বলিউড ছবিতে আসছেন আরেক বাঙালি অভিনেত্রী। ওনিরের পরিচালনায় নতুন এ ছবিতে দেখা যাবে পশ্চিমবঙ্গের অর্পিতা চ্যাটার্জিকে। ছবির নাম চৌরঙ্গ। ছবিতে জমিদারের ভূমিকায় অভিনয় করছেন সঞ্জয় সুরি। আর এ জমিদারের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন অর্পিতা।

সেপ্টেম্বরেই শুটিং শুরু হওয়া এ ছবিতে আরো অভিনয় করেছেন তন্নিষ্ঠা চ্যাটার্জি। শিক্ষিত না হয়েও বড় হয়ে ওঠার মধ্যেই স্বাধীনতা খুঁজে নেওয়া এক নারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

বিয়ের সাত বছর পর ২০১০ সালে ‘একটি তারার খোঁজে’ ছবি দিয়ে অভিনয়ে ফেরেন অর্পিতা। ঋতুপর্ণ ঘোষের শেষ ছবি সত্যান্বেষীতেও রয়েছেন অর্পিতা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026