রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৩

২০ ফুটের মধ্যে রাশিয়া-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান

২০ ফুটের মধ্যে রাশিয়া-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মাত্র ২০ ফুটের ব্যবধান। হ্যাঁ, ঠিক এতটুকু ব্যবধানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধবিমানের পাশ দিয়ে উড়ে গেল রাশিয়ার সেনাবাহিনীর যুদ্ধবিমান। এ ঘটনা ঘটেছে ইউক্রেনের ক্রাইমিয়া অঞ্চলে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন এক্সপ্রেস।

এতে বলা হয়, শুক্রবার নাটকীয়ভাবে রক্ষা পেয়েছে ওই দুটি যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধবিমান ক্রাইমিয়ার কাছে কৃষ্ণ সাগরের ওপর দিয়ে নজরদারি করছিল। সে সময় প্রায় ২০ ফুটের মধ্যে পৌঁছে যায় রাশিয়ার সু-৩০ যুদ্ধবিমান।

তবে এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, তাদের মধ্যে সম্পর্কটা হলো বন্ধুত্বপূর্ণ। ওই ঘটনার পর যুক্তরাষ্ট্রের নজরদারি করা যুদ্ধবিমান তার গতিপথ পরিবর্তন করে।

ওদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার ওই যুদ্ধবিমানে ছিল ৬টি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র।

পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস বলেছেন, নিরাপত্তা ও পেশাদারিত্ব যখন সংজ্ঞায়িত করা হয় তখন অনেকগুলো বিষয়ের মধ্যে যুদ্ধবিমানের মধ্যকার দূরত্ব একটি নিয়ামক হয়ে ওঠে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026