সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:০৪

ওয়াক্কাসের মুক্তির দাবিতে কঠোর আন্দোলনের হুমকি জমিয়তের

ওয়াক্কাসের মুক্তির দাবিতে কঠোর আন্দোলনের হুমকি জমিয়তের

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হেফাজতে ইসলামের নায়েবে আমীর মুফতি মুহাম্মদ ওয়াক্কাসকে অবিলম্বে মুক্তি দেয়া না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন, সংগঠণটির নেতারা। মঙ্গলবার বিকেলে পল্টনে দলীয় কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির এক জরুরী সভায় তারা এই হুশিয়ারী করেন।

জমিয়তের নির্বাহী সভাপতি আল্লামা মোস্তফা আজাদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আল্লামা নূর হোসাইন কাসেমী, মাওলানা জহিরুল হক, কারী আব্দুল খালিক আসাদী প্রমুখ। সভায় মুফতি ওয়াক্কাসের মুক্তির দাবীতে আগামী শুক্রবার, জুমার জামাজের পর দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচী ঘোষণা করা হয়।

এদিকে, আজ সিএমএম আদালতে হাজির করা হলে মুফতি ওয়াক্কাসের জামিনের আবেদন করেন, তার আইনজীবীরা। অন্যদিকে রাষ্ট্রপক্ষ তার ২০ দিনের রিমান্ড আবেদন করলে আগামী ৯ সেপ্টেস্বর জামিন ও রিমান্ড আবেদনের পরবর্তী শুনানির দিন ধার্য করে, আদালত।

সভায় নেতারা বলেন, যদি অবিলম্বে মুফতি ওয়াক্কাসকে মুক্তি দেয়া না হয় এবং দেশে কোন কঠিন পরিস্থিতির উদ্ভব হয় তাহলে এর দায়ভার সরকারকেই বহন করতে হবে বলেও জনান, তারা। একই সাথে আলেম-উলামা, পীর-মাশায়েখদের ওপর ফেরাউনী কায়দায় নির্যাতনের ভয়াবহ পরিণাম আওয়ামী লীগ শিগগিরিই ভোগ করবে। জমিয়ত জ্বালাও-পোড়াও, ভাংচুর এবং ধ্বংসাত্মক কর্মসূচীতে বিশ্বাস করে না। তবে সরকারের মামলা-হামলা, গ্রেফতার, হয়রানী, মিথ্যাচার, অপপ্রচারে আমাদের পীঠ দেয়ালে ঠেকে গেছে। তাই আমাদের আর বসে থাকার কোন সুযোগ নেই বলেও জানান, জমিয়ত নেতারা।

 

 

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026