রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৪

ট্রাম্পের রাশিয়া কানেকশন: সাক্ষ্য দেবেন জেমস কমি

ট্রাম্পের রাশিয়া কানেকশন: সাক্ষ্য দেবেন জেমস কমি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক:  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী টিম ও রাশিয়া কানেকশনের তদন্তে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন এফবিআই পরিচালক পদ থেকে সদ্য বরখাস্ত করা জেমস কমি।

তিনি সিনেট ইন্টেলিজেন্স কমিটির উন্মুক্ত অধিবেশনে যেকোন প্রশ্নের উত্তর দেবেন। আগামী ২৯ শে মে এ শুনানি হওয়ার কথা রয়েছে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট।

গত সপ্তাহে জেমস কমি’কে বরখাস্ত করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ সিদ্ধান্তে অভিযোগ তীব্র হয় যে, জেমস কমিকে সরিয়ে দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প গত নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের যে তদন্ত করছে এফবিআই তাতে বাধা সৃষ্টি করছেন।

তাই কমিকে সাক্ষ্য দেয়ার জন্য আহ্বান জানানো হয়েছে ওই কমিটির সামনে উন্মক্ত ও রুদ্ধদ্বার অধিবেশনে সাক্ষ্য দিতে।ওদিকে নির্বাচিত হয়ে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর প্রথম কোন বিদেশ সফরে সৌদি আরব আসার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের।

তিনি যখন সৌদি আরব আসছেন তখনই জেমস কমি প্রকাশ্য ওই অধিবেশনে হাজির হতে সম্মতি দিয়েছেন। সিনেট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান সিনেটর রিচার্ড বার বলেছেন, তিনি আশা করেন এফবিআইয়ের সাবেক প্রধান জেমস কমির সাক্ষ্য থেকে যুক্তরাষ্ট্রের জনগণ সম্প্রতি মিডিয়ায় যেসব রিপোর্ট প্রকাশ হয়েছে সে সম্পর্কে বিস্তৃতভাবে জানতে পারবে।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে গোয়েন্দারা কতটুকু কি জানে এবং তার প্রেক্ষিতে জেমস কমির ভূমিকা কি ছিল তাও জানতে চাওয়া হবে এতে।

উল্লেখ্য, রাশিয়া কানেকশনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত একাধিক উচ্চ পদস্থ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তা নিয়ে হোয়াইট হাউজ থেকে এক এক রকম বক্তব্য পাওয়া গেছে। এবার জেমস কমি কি বলেন সে বিষয়ে নিশ্চয়ই সতর্ক দৃষ্টি থাকবে হোয়াইট হাউজের। সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও জেমস কমির মধ্যে সম্পর্ক ভাল যাচ্ছিল না।

ক্রম অবনতি ঘটছিল তাদের সম্পর্কের। এফবিআইয়ের বরখাস্ত করা প্রধান জেমস কমিকে মিডিয়ার কাছে তথ্য ফাঁসের জন্য দায়ী করে সতর্ক করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026