রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৩

সামনের কাতারে যেতে মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রীকে ধাক্কা দিলেন ট্রাম্প

সামনের কাতারে যেতে মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রীকে ধাক্কা দিলেন ট্রাম্প

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ন্যাটো সম্মেলনের এক পর্যায়ে সদস্য-রাষ্ট্রসমূহের সরকার ও রাষ্ট্রপ্রধানরা জড়ো হন গ্রুপ ফটোর জন্য। এরই এক পর্যায়ে সামনের কাতারে থাকতে মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রীকে রীতিমতো ধাক্কা দিতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

ট্রাম্প তার ডান হাত দিয়ে প্রধানমন্ত্রী ডুস্কো মার্কোভিচের ডান হাত ধাক্কা মারেন। আর নিজে সামনে চলে যান। এরপর মার্কোভিচের সঙ্গে দাঁড়িয়েই লিথুনিয়ার প্রেসিডেন্ট দালিয়া গ্রিবস্কাইতের সঙ্গে আলোচনা করতে থাকেন তিনি।

এপির খবরে বলা হয়, এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। তবে মন্টিনিগ্রোর অধিবাসীরা তাদের প্রধানমন্ত্রীকে এভাবে ধাক্কা মারতে দেখে রুষ্ট হয়েছেন, তা বলার অপেক্ষা রাখে না। স্থানীয় পত্রিকা ভিজেস্তি লিখেছে, দৃশ্যত ডনাল্ড ট্রাম্প এমন কাউকে চান না যিনি কিনা সম্মেলনে তার উপস্থিতিকে ম্লান করে দেন।

বলকান অঞ্চলের সংবাদ ভিত্তিক ওয়েবসাইটগুলোর শিরোনাম ছিলো অনেকটা এরকম: ‘আমেরিকা ফার্স্ট, হোয়্যার ডু ইয়ু থিঙ্ক ইয়ু আর গোয়িং আপনি কোথায় যাচ্ছেন বলে মনে করেন। তবে খোদ প্রধানমন্ত্রী মার্কোভিচ এই ঘটনা নিয়ে অত রা করছেন না।

তিনি সম্মেলনের পর সাংবাদিকদের বলেন, আমি সত্যিই খেয়ালও করিনি। অপমানিত হওয়ার বদলে তিনি বরং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান ন্যাটোতে মন্টিনিগ্রোর সদস্যপদের প্রতি সমর্থন প্রদান করায়। আগামী মাসে ন্যাটোর ২৯তম সদস্য হতে যাচ্ছে সাবেক যুগোস্লোভিক রাষ্ট্রটি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026