মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০৫

পাকিস্তানে ড্রোন হামলায় নিহত সন্দেহভাজন ৭ জন

পাকিস্তানে ড্রোন হামলায় নিহত সন্দেহভাজন ৭ জন

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পাকিস্থানের উত্তর ওয়াজিরিস্তানের আফগান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্রের এক ড্রোন হামলায় অন্তত সাত সন্দেহভাজন জঙ্গী নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরো তিনজন। শুক্রবার ভোরে ওয়াজিরিস্তানের গুলাম খান তেহসিল এলাকার দারগা মান্দি গ্রামের একটি বাড়িতে হামলাটি চালানো হয়, পাকিস্তানের নিরাপত্তা  কর্মকর্তারা ও স্থানীয় বাসিন্দারা এ খবর জানিয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার পর থেকে  যুক্তরাষ্ট্রের ড্রোন বিমানগুলো ওই এলাকায় আকাশে বেশ নিচ দিয়ে উড়ে যাচ্ছে। বাড়িটি লক্ষ্য করে দুটি  ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রের আঘাতে বাড়িটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে  যায়। এতে ঘটনাস্থলেই সাত জঙ্গি মারা যায়। নিহতরা আফগান তালেবানের হাক্কানি  নেটওয়ার্কের সদস্য বলে ধারণা করা হচ্ছে। নিহতদের বিদ্রোহী বলে নিশ্চিত করেছেন  পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026