শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবিরের সঙ্গে রাশিয়ান কানেকশন তদন্ত নতুন মোগ নিয়েছে। এবারে তা ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী পর্যন্ত পৌছেছে।
ট্রাম্প অর্গানাইজেশনের সাবেক নিয়োগপ্রাপ্ত আইনজীবী মাইকেল কোহেন মার্কিন গণমাধ্য
মকে জানিয়েছেন যে প্রতিনিধি পরিষদ এবং সিনেট তদন্তকারীরা তাকে স্বাক্ষ্য দিতে বলেছেন।
রাশিয়ান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট মানুষজনের সঙ্গে তার কোন যোগাযোগ ছিল কি না সে বিষয়ে ‘তথ্য ও স্বাক্ষ্য’ দিতে বলা হয়েছে মাইকেল কোহেনকে।
তিনি এ আহ্বান প্রত্যাখ্যান করেছেন বলে জানান। এবিসি নিউজকে কোহেন বলেন, আমি ওই আমন্ত্রনে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে কেননা, অনুরোধের বাক্যগঠন ছিল দূর্বল, অত্যধিক বিস্তৃত এবং উত্তর দেয়ার মতো নয়।
হাউজ ইন্টেলিজেন্স কমিটির একজন সদস্যের বরাতে বার্তা সংস্থা এপি নিশ্চিত করেছে যে মি. কোহেন স্বাক্ষ্য দেয়ার জন্য তলবনামা পেয়েছেন।
তিনি কংগ্রেসের তরফে আসা সহযোগিতার অনুরোধ প্রত্যাখ্যান করার পর সিনেট নির্বাচিত ইন্টেলিজেন্স কমিটি সর্বসম্মতিক্রমে কমিরি চেয়ারমেন সিনেটর রিচার্ড বার ও র্যাংকিং ডেমোক্রেট মার্ক ওয়ার্নার প্রয়োজন মতো তলবনামা ইস্যু করার কর্তৃত্ব দিয়েছে।
সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া কানেকশন নিয়ে গণমাধ্যমে আলোচনায় ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা ও সিনিয়র উপদেষ্টা জ্যারেড কুশনার। এফবিআইয়ের চলমান তদন্তে কুশনার একজন গুরুত্বপূর্ণ টার্গেট বলে জানা যায়।
এবারে শোনা যাচ্ছে ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেনের নাম। তিনিও প্রেসিডেন্টের খুব কাছের মানুষ বলে জানা যাচ্ছে।