শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:১১

জলবায়ু চুক্তি অপরিহার্য: জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস

জলবায়ু চুক্তি অপরিহার্য: জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: জলবায়ু পরিবর্তনের ঝুকি মোকাবিলায় বিশ্বের একতাবদ্ধ হওয়াটা অত্যন্ত অপরিহার্য বলে উল্লেখ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস।

নিউ ইয়র্কে এক বক্তব্য দেয়ার সময় গুতেরেস বলেন, কোন দেশ যদি ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তির প্রয়োজনীয়তা নিয়ে সংশয় বোধ করে তাহলে বাকি দেশগুলোকে এগিয়ে যেতে হবে।

প্যারিস জলবায়ু চুক্তির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করতে উন্নত অর্থনীতির রাষ্ট্রজোট জি৭ এর অপর নেতাদের সঙ্গে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এরপরই জাতিসংঘের মহাসচিব এমন মন্তব্য করছেন। এ খবর দিয়েছে বিবিসি।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জলবায়ু চুক্তিতে মার্কিন অবস্থান নিয়ে এখনও সিদ্ধান্ত নেন নি। এর আগে তিনি বৈশ্বিক উষ্ণতাকে চীনের তৈরি ‘ধোঁকাবাজি’ বলে উড়িয়ে দিয়েছিলেন। প্যারিস চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়ারও হুমকি দিয়েছিলেন ট্রাম্প।

জাতিসংঘ মহাসচিব ৫ মাস আগে দায়িত্ব নেয়ার পর জলবায়ু পরিবর্তন ইস্যুতে এবারই প্রথম গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে দেয়া বক্তব্যে তিনি বলেন, কোন সরকার যদি এই চুক্তির প্রয়োজনীয়তা ও এ বিষয়ে বৈশ্বিক ইচ্ছা নিয়ে সন্দিহান থাকে তাহলে সেটা বাকিদের জন্য আরও জোরালোভাবে একতাবদ্ধ হওয়া এবং অবস্থানে অটল থাকার কারণ।

তিনি আরও বলেন, বার্তাটা সহজ: সাস্টেইনেবিলিটি ট্রেইন স্টেশন ছেড়ে গেছে। হয় উঠে পড়–ন বা পেছনে পড়ে থাকুন।’ গুতেরেস বলেন, প্যারিস চুক্তি বাস্তবায়ন করা বিশ্বের জন্য অত্যন্ত অপরিহার্য।

এই চুক্তিতে যুক্তরাষ্ট্রের থাকা না থাকা নিয়ে এক প্রশ্নের জবাবে গুতেরেস বলেন, আমরা বিশ্বাস করি প্যারিস চুক্তি থেকে সরে না যাওয়া যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ হবে। তবে, সরকার যদি প্যারিস চুক্তি থেকে সরে যাওয়ার সিদ্ধান্তও নেয়, তারপরও সার্বিকভাবে মার্কিন সমাজের জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের সমর্থন না থাকলেও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সক্রিয় থাকার প্রতিশ্রুতি দিয়েছে নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়া।

জাতিসংঘ মহাসচিব জানিয়েছেন, প্যারিস চুক্তি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার জন্য ২০১৯ সালে একটি সম্মেলন আয়োজনের ইচ্ছা আছে তার। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বাস্তবতা অনস্বীকার্য।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026