রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৯

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেলো মালালা

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেলো মালালা

 

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ: সুইজারল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০১৩ গ্রহণ উপলক্ষে আয়োজিত (৬ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে তার লড়াই চালিয়ে যাওয়ার ফের অঙ্গীকার করে পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাই (১৬)। নারী শিক্ষায় লড়াই চালিয়ে যেতে চায় সে। এ অনুষ্ঠানে ২০১১ সালে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার প্রাপ্ত ইয়েমেনি সাংবাদিক তাওয়াক্কল কারমানের কাছে থেকে মালালা ২০১৩ সালের পুরস্কার গ্রহণ করে।

মালালা বলে, আমি সহিংসতার একটি লক্ষ্যবস্তু ছিলাম মাত্র। অনেকের জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে যেতে পারি। তার ভাষণে মালালা (১৬) জানায়, গত বছরে তার মাথায় গুলি করায় সে আরো বেশি দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে লড়াই চালিয়ে যেতে।

ডাচ পার্লামেন্টের কাছে নাইট হলে মালালার হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় তাওয়াক্কল কারমান বলেন, তুমি আমার হিরো। মিস কারমান মালালাকে উদ্দেশ করে বলেন, তুমি কেঁদেছো। কিন্তু আমাকে বা মেয়েদের কেউই শিক্ষাগ্রহণ থেকে বিরত রাখতে পারবে না। তিনি বলেন, তুমি যখন তোমার দেশে ইতিহাসের মাইল ফলক তৈরি করেছো, ঠিক তখনই তোমার মাথা লক্ষ করে বুলেট ছোড়া হয়েছে।

মালালার বেঁচে থাকার যুদ্ধ ও জুলাই মাসে জাতিসংঘে ভাষণ দেওয়ার পর তাকে নোবেল শান্তি পুরস্কারে মনোনয়নে দাবি তোলা হয়। আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের আর্থিক মূল এক লাখ ৪৩ হাজার ডলার। গতবছর ফিলিপাইনের ১৩ বছর বয়সী ক্রিস কেস ভেলডেজ এ পুরস্কার লাভ করে। পথশিশুদের নিয়ে কাজ করার জন্য সে এ পুরস্কার পায়। এমনকি সে নিজেও বাস্তুহারাদের একজন।

পাকিস্তানে একপক্ষ মালালাকে ‘জাতীয় বীর নারী’ ঘোষণার দাবি জানায়। আবার অন্য আরেকটি পক্ষ পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের জন্য মালালার কঠোর সমালোচনা করে।
‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার’ ২০০৫ সালে প্রবর্তন করা হয়। ডাচভিত্তিক কিডস-রাইটস ফাউন্ডেশন এটি চালু করে এবং সাবেক সোভিয়েত নেতা মিখাইল গরভাচেভ প্রথম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।  মালালার মাথা লক্ষ করে গুলি করার পর তার জীবন বাঁচাতে ব্রিটেনে চিকিৎসা দেওয়া হয় এবং বর্তমান মালালা ব্রিটেনের বার্মিংহামে বাবা-মা-ভাইকে নিয়ে বসবাস করছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026