শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৫৮

যুক্তরাষ্ট্রের কারাগারে এক বাংলাদেশির আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের কারাগারে এক বাংলাদেশির আত্মহত্যা

 

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: যুক্তরাষ্ট্রের কারাগারে এক বাংলাদেশি আত্মহত্যা করেছেন। মহররম ছিনতাইয়ের দায়ে তিন বছর সাজা খাটছিলেন। পেনসিলভেনিয়া রাজ্যের ফিলাডেলফিয়ার একটি কারাগারে গত ৪ সেপ্টেম্বর তিনি আত্মহত্যা করেন।

ওই ব্যক্তির নাম মহররম আলী (২১)। তিনি নাটোরের লালপুর উপজেলার সালামপুর এলাকার বড়বাড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। ফিলাডেলফিয়ার মেডিক্যাল এক্সামিনার ডা. স্যাম পি গুলিনো স্বাক্ষরিত মৃত্যু সনদে বলা হয়েছে, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন মহররম।
ফিলাডেলফিয়ায় বসবাসরত নাটোরের বাসিন্দা জয়নাল আবেদীন বলেন, সে প্রথমে আমার বাসায়ই উঠেছিল। আমি তাকে চাকরি সংগ্রহ করেও দিয়েছিলাম। যে ডানকিন ডোনাট রেস্তোরাঁয় সে ছিনতাইয়ের জন্য গ্রেপ্তার হয়েছিল, সেখানে সেলসম্যানের চাকরি করত সে। তিনি আরো জানান, আমার বাসার ঠিকানা ছিল মহররম আলীর পকেটে। তা দেখেই পুলিশ টেলিফোনে আমাকে মহররমের আত্মহত্যার খবর জানায়। এই মৃত্যুর খবর দেশে মহররমের পরিবারের কাছে পৌঁছানো হয়েছে বলে জয়নাল জানান।

জানা যায়,  গরিব কৃষক পরিবারের সন্তান মহররম ডিভি লটারিতে জয়ী হয়ে ২০১১ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। তিনি ফিলাডেলফিয়ার একটি রেস্তোরাঁর ব্যবস্থাপকের কাছ থেকে অর্থ ছিনতাইয়ের দায়ে গত বছরের শুরুতে মহররমের তিন বছর কারাদণ্ড হয়। মহরমের এই মৃত্যুকে অস্বাভাবিক বলে মনে করছে প্রবাসী বাঙালিরা। এজন্য উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছে তারা। প্রবাসীদের পক্ষ থেকে বলা হয়েছে, মহররমের লাশ ফিলাডেলফিয়া মর্গে রয়েছে। তা বাংলাদেশে পাঠাতে হলে কমপক্ষে ১০ হাজার ডলার দরকার। এজন্য বাংলাদেশ দূতাবাস এবং বিত্তবান প্রবাসীদের সহায়তা কামনা করেছেন তিনি।

 

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026