শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৫

সোমালিয়ায় জনাকীর্ণ এলাকায় বিস্ফোরণে নিহত ১৫ জন

সোমালিয়ায় জনাকীর্ণ এলাকায় বিস্ফোরণে নিহত ১৫ জন

 

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার দু’টি জনাকীর্ণ রেস্টুরেন্ট ও হোটেলে বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। সোমালিয়ায় সশস্ত্র জঙ্গিদের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে সোমালিয়া প্রশাসন এবং বিশ্বের সবচেয়ে অপরাধ প্রবণ হিসেবে দেশটির কুখ্যাতি রয়েছে।

শনিবার পুলিশের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, রাজধানী মোগাদিসুতে অবস্থিত পার্লামেন্ট ভবনের কাছে ভিলেজ রেস্টুরেন্ট ও মুনা হোটেলে এ বিস্ফোরণ ঘটানো হয়। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাছে জনপ্রিয় রেস্টুরেন্ট ও হোটেল দু’টিকে লক্ষ্য করে এর আগেও বিস্ফোরণ ঘটানো হয়েছিল। তবে কারা এই হামলা চালিয়েছে অথবা কী ধরনের বিস্ফোরক দ্রব্য ব্যবহার করা হয়েছে এ ব্যাপারে কিছু জানা যায়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026