রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩১

যুক্তরাষ্ট্রের আইএস বিরোধী লড়াইয়ে বেসামরিক প্রাণহানী ৪৮৪

যুক্তরাষ্ট্রের আইএস বিরোধী লড়াইয়ে বেসামরিক প্রাণহানী ৪৮৪

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ২০১৪ সালের মধ্যভাগ থেকে আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যুদ্ধে ৪৮৪ জন বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। এ তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের পেন্টাগন। তবে বিভিন্ন সংগঠন ও বেসরকারি সূত্রে নিহতের এ সংখ্যা অনেক বেশি।

লন্ডনভিত্তিক সাংবাদিকদের সংগঠন এয়ারওয়ারস যেসব তথ্য সংগ্রহ করেছে বিভিন্ন সূত্র থেকে তাতে বলা হয়েছে বেসরকারি প্রাণহানীর সংখ্যা কমপক্ষে ৩ হাজার ৮০০। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

যুক্তরাষ্ট্রের সামরিক সূত্র থেকে দেয়া সংখ্যা এর চেয়ে অনেক কম। এপ্রিলে তারা বেসরকারি প্রাণহানীর যে সংখ্যা প্রকাশ করেছিল তার সঙ্গে নতুন করে ১৩২ যোগ করে ৪৮৪ দেখিয়েছে দ্য অপারেশন ইনহেরেন্ট রিজলভ। এর সঙ্গে যুক্ত হয়েছে গত ১৭ ই মার্চ ইরাকের পশ্চিম মসুলে আইএস ¯œাইপারদের টার্গেট করে বোমা হামলায় নিহত ১০৫ জনের সংখ্যা।

উল্লেখ্য, ওই বোমা হামলায় একটি ভবন মারাত্মকভাবে ধসে পড়ে। এতে এর ভিতরে আশ্রয় নেয়া বেসামরিক মানুষজন মারা যান। যুক্তরাষ্ট্র বলেছে, ওই ভবনে বিপুল সংখ্যক বিস্ফোরক জমা ছিল। বোমা হামলার পর তার বিস্ফোরণেই এমনটা হয়েছে।

যুক্তরাষ্ট্রে নেতৃত্বে গঠিত টাস্ক ফোর্স তাদের মাসিক বিবৃতিতে বলেছে, বেসামরিক সকল প্রাণহানীকে গুরুত্বের সঙ্গে নিয়েছে ইনহেরেন্ট রিজলভ টাস্ক ফোর্স। কিন্তু শুক্রবার বেসামরিক প্রাণহানীর যে সংখ্যা প্রকাশ করা হয়েছে তা ইরাক ও সিরিয়ায় বেসামরিক প্রাণহানীর বেসরকারি হিসাবের চেয়ে অনেক কম।

মানবাধিকার বিষয়ক সংগঠন সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটসের মতে, ২৩ শে এপ্রিল থেকে ২৩ শে মে পর্যন্ত শুধু সিরিয়াতেই নিহত হয়েছেন ২২৫ জন বেসামরিক মানুষ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026