শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:১৯

লন্ডন হামলার পর ভ্রমণ নিষেধাজ্ঞা বহালের আহ্বান জানালেন ডোনাল্ড ট্রাম্প

লন্ডন হামলার পর ভ্রমণ নিষেধাজ্ঞা বহালের আহ্বান জানালেন ডোনাল্ড ট্রাম্প

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: লন্ডন হামলার সুযোগ নিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ওপর ভিত্তি করে তার বহুল বিতর্কিত ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল করার পক্ষে আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি লন্ডন হামলার পর বৃটেনের পাশে থাকা প্রতিশ্রুতি দিয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

লন্ডন হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প তার টুইটে বলেছেন, আমাদেরকে আরো স্মার্ট হতে হবে। আরো নজরদারি বাড়াতে হবে। আরো কঠোর হতে হবে। আমাদের অধিকার আমাদের কাছে ফিরিয়ে দেয়া উচিত আদালতের। নিরাপত্তার বাড়তি মাত্রা হিসেবে আমাদের প্রয়োজন ভ্রমণ নিষেধাজ্ঞা।

উল্লেখ্য, ২০ শে জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পরই প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম দফায় ৭টি মুসলিম প্রধান দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন নির্বাহী আদেশের মাধ্যমে। কিন্তু আদালত সেই নিষেধাজ্ঞা আটকে দেয়। এরপর তিনি দ্বিতীয় দফায় ৬টি মুসলিম প্রধান দেশের বিরুদ্ধে একই নিষেধাজ্ঞা দেন। এবার বাকি রাখা হয় ইরাককে। তার এ নিষেধাজ্ঞাও আদালত আটকে দিয়েছে।

ফলে ক্ষমতার প্রথম দিকেই বড় ধরনের ধাক্কা লাগে তার গায়ে। কয়েকদিন আগে ওই নিষেধাজ্ঞা চালু করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আবেদন করেছে ট্রাম্প প্রশাসন। তারপর এ বিষয়ে এটাই প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম টুইট। লন্ডন যখন আতঙ্কে কাঁপছে তখন সেই সুযোগ নিয়ে তার ভ্রমণ নিষেধাজ্ঞা সচল করা সংক্রান্ত ওই টুইট নিয়ে বিস্তর সমালোচনাও হচ্ছে।

শনিবার রাতে লন্ডন ব্রিজ ও বারা মার্কেট এলাকায় হামলা চালায় তিন ব্যক্তি। এ সময় তারা পথচারীর ওপর ভ্যান উঠিয়ে দেয়। বরো মার্কেট এলাকায় গিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

এতে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেক মানুষ। ত্বরিত পদক্ষেপ নিয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় তারা গুলি করে হত্যা করে তিন হামলাকারীকে। এ ঘটনার এক ঘন্টার মধ্যে টুইট করা শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। প্রথমে তিনি এ সংক্রান্ত ড্রাজ রিপোর্টের একটি প্রতিবেদন সম্পর্কে টুইট করেন। এর পরেই তিনি নিজের ভ্রমণ নিষেধাজ্ঞা সম্পর্কে বার্তা দেন। কয়েক মিনিট পরেই তিনি লন্ডনবাসীকে সমর্থন দিয়ে একটি টুইট করেন।

তাতে তিনি লিখেছেন, লন্ডন বা যুক্তরাজ্যকে সহায়তা করার জন্য যতটুকু পারে যুক্তরাষ্ট্র তা করবে। আমরা আপনাদের সঙ্গে আছি। সৃষ্টিকর্তা সবার ওপর সহায় হোন। পরে তিনি নিন্দা জানাতে ফোন করেন বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মেকে।

হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প পুলিশ ও অন্যদের ত্বরিত পদক্ষেপের প্রশংসা করেছেন। পাশাপাশি তদন্তে যুক্তরাষ্ট্র সরকারকে পূর্ণাঙ্গ সমর্থন দেয়ার প্রস্তাব করেছেন।

এই নৃশংস কর্মকান্ডের জন্য যারা দায়ী তাদের বিচারের আওতায় আনার জন্য সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। ওদিকে আলাদা এক বিবৃতিতে এ হামলাকে কাপুরুষোচিত বলে আখ্যায়িত করে নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026