রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩২

ট্রাম্পকে অভিশংসনের খসড়া করেছেন দু’ডেমোক্রেট

ট্রাম্পকে অভিশংসনের খসড়া করেছেন দু’ডেমোক্রেট

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র কংগ্রেসের দু’জন ডেমোক্রেট সদস্য প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের খসড়া প্রণয়ন করছেন।

তারা এতে বলছেন যে, এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কমিকে বরখাস্ত করে প্রেসিডেন্ট ট্রাম্প বিচারের পথে বাধা সৃষ্টি করেছেন। এ দু’জন ডেমোক্রেট হলেন টেক্সাসের প্রতিনিধি পরিষদের সদস্য আল গ্রিন এবং ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি পরিষদের সদস্য ব্রাড শেরম্যান।

এর মধ্যে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের পক্ষে জোরালো অবস্থান আল গ্রিনের। তিনি এ বিষয়ে খোলামেলা কথা বলেন। তারা দু’জনে এ বিষয়ে খসড়া করলেও অভিশংসন প্রক্রিয়াটি বেশ জটিল ও দীর্ঘ সময়ের ব্যাপার। সে হিসাবে তারা কতটা সফল হবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে।

সংবাদ সম্মেলন করেছেন আল গ্রিন। তাতে তিনি সাংবাদিকদের কাছে বলেছেন, বস্তুত প্রশ্ন হলো প্রেসিডেন্ট কি দায়মুক্তির সুবিধা নিয়ে বিচারে বাধা সৃষ্টি করতে পারেন কিনা। আমরা এমন একটি দেশে বাস করি যেখানে কোনো কংগ্রেসম্যান, কোনো সিনেটর এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও আইনের ঊর্ধ্বে নয়।

আনুষ্ঠানিকভাবে অভিশংসন প্রক্রিয়ার ঘোষণা দেয়ার আগে অল গ্রিন একটি বিবৃতি দেন। তাতে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রাথমিক কাজকর্ম দেখে উদ্বেগ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার জেমস কমি সিনেটে কি বলেছেন বা বলবেন সেটা মূল কথা নয়। মূল কথা হলো ট্রাম্প বিচারে বাধা সৃষ্টি করেছেন। ওদিকে আরো কিছু ডেমোক্রেট ইঙ্গিত দিয়েছেন ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনা যুক্তিযুক্ত। কারণ, তিনি বিচারে বাধা সৃষ্টি করেছেন এটা প্রমাণিত। তবে বাকি ডেমোক্রেটরা এখনও এ প্রক্রিয়া থেকে দূরে রয়েছেন।

অর্থাৎ প্রেসিডেন্টকে অভিশংসন প্রক্রিয়ার সঙ্গে এখনও যুক্ত হন নি। তবে জনগণের মাঝে গ্রহণযোগ্যতার ঐতিহাসিক নিচে রয়েছে তার অনুমোদন রেটিং। এখন যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয়ের নিয়ন্ত্রণ রয়েছে ট্রাম্পের রিপাবলিকানদের দখলে। তাদের রয়েছে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা।

প্রথমেই তাকে অভিশংসিত করতে হলে বিল উঠাতে হবে প্রতিনিধি পরিষদে। ফলে প্রতিনিধি পরিষদে তা পাস হওয়ার সম্ভাবনা খুবই কম।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026