রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩২

এক বছরে ট্রাম্পের আয় কয়েক শত কোটি ডলার

এক বছরে ট্রাম্পের আয় কয়েক শত কোটি ডলার

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: গত এক বছরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আয় করেছেন কয়েক শত কোটি ডলার। শুক্রবার প্রকাশিত তার আর্থিক বিবরণীতে এসব কথা বলা হয়েছে।

এতে বলা হয়েছে, শুধু গলফ কোর্স থেকে গত এক বছরে তার আয় হয়েছে ২৮ কোটি ৮০ লাখ ডলার। নিউ জার্সির বেডমিনস্টারে তার ক্লাব থেকে আয় হয়েছে ১ কোটি ৯৮ লাখ ডলার।

প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষরিত ৯৮ পৃষ্ঠার আর্থিক বিবরণীতে এসব কথা বলা হয়েছে বলে খবর দিয়েছে অনলাইন সিএনএন। বলা হয়েছে, এ বিবরণী প্রকাশ করেছে অফিস অব গভর্নমেন্ট এথিকস। এতে ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৭ সালের এপ্রিল পর্যন্ত হিসাব তুলে ধরা হয়েছে। ওদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের ঋণের বিষয়ে বড় প্রশ্নের সৃষ্টি হয়েছে।

মিডিয়ার খবরে বলা হচ্ছে, ২০১৭ সালের মাঝামাঝি সময়ে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন স্থানের বিভিন্ন সূত্র থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের ঋণের দায় প্রায় ৩২ কোটি ডলার। তিনি শুধু ডয়েচে ব্যাংক ট্রাস্ট কোম্পানি আমেরিকাস থেকে ঋণ নিয়েছেন ১৩ কোটি ডলার।

এছাড়া লাড্ডার ক্যাপিটালের লস অ্যানজেলেস ও ফ্লোরিডা শাখা থেকে ঋণ নিয়েছেন ১১ কোটি ডলার। এসব বিষয়ে ডয়েচে ব্যাংকের কাছে তথ্য ও রাশিয়া কানেকশনের বিষয়ে তথ্য চেয়েছে যুক্তরাষ্ট্রের হাউজ ফিনান্সিয়াল সার্ভিসেস কমিটি।

কিন্তু ওই ব্যাংক প্রেসিডেন্ট ট্রাম্পের ঋণ সংক্রান্ত কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে। ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদের সদস্য ম্যাক্সিন ওয়াটারসের নেতৃত্বে ডেমোক্রেটদের কমিটি গত মাসে জার্মানির এ ব্যাংকের কাছে একটি চিঠি পাঠিয়েছে। ২০১২ সাল থেকে ট্রাম্প ওই ব্যাংক থেকে প্রায় ৩৪ কোটি ডলার ঋণ নিয়েছেন।

এছাড়া ওই ব্যাংকটির সঙ্গে রাশিয়ানদের যেসব একাউন্ট আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য চাওয়া হয় ওই চিঠিতে। এ ছাড়া ডয়েচে ব্যাংক ব্যবহার করে রাশিয়ানদের অর্থ পাচারের বিষয়ে রিপোর্ট চাওয়া হয়। কিন্তু এ বিষয়ে সাড়া দেয় নি ডয়েচে ব্যাংক। এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের আয়ের বিবরণী প্রকাশিত হলো। তাতে দেখানো হয়েছে, গত বছরে ফ্লোরিডায় ট্রাম্পের অবকাশ যাপন কেন্দ্র মার-এ-লাগো থেকেই গত এক বছরে আয় হয়েছে ৩ কোটি ৭২ লাখ ডলার।

এছাড়া গত এক বছরে এখানে সদস্য ফি করা হয়েছে দ্বিগুন। ২০১৬ সালের মে মাসে ট্রাম্পের যে আর্থিক বিবরণী প্রকাশ হয়েছিল তাতে মার এ লাগো থেকে যে আয় দেখানো হয়েছিল এবার তার চেয়ে ৭৪ লাখ ডলার বেশি দেখানো হয়েছে। মধ্য এপ্রিলেই বিলাসবহুল ওয়াশিংটন হোটেল থেকেই আয় দেখানো হয়েছে ১ কোটি ৯৭ লাখ ডলার।

ওই হোটেলটি উদ্বোধন করা হয় সেপ্টেম্বরে। এর বাইরে বইয়ের রয়ালিটি হিসেবে প্রেসিডেন্ট পেয়েছেন ৭০ লাখ ডলার। এর মধ্যে তার বই ‘গ্রেট এগেইন: হাউ টু ফিক্স আওয়ার ক্রিপলড আমেরিকা’ বইয়ের জন্য পেয়েছেন ১০ থেকে ৫০ লাখ ডলার। এছাড়া মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে এসেছে প্রায় ১ কোটি ১০ লাখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026