সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১৯

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন কেলেঙ্কারির ঘটনা এটাই প্রথম

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন কেলেঙ্কারির ঘটনা এটাই প্রথম

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: প্রায় ২০ কোটি মার্কিন নাগরিকের গোপন তথ্য ফাঁস হয়ে গেছে। আর সেই ভুলের মাশুল গুণতে হচ্ছে ওইসব নাগরিককে।

রিপাবলিকান ন্যাশনাল কমিটির পক্ষ থেকে ডিপ রুট অ্যানালিটিক্স নামে এক মার্কেটিং সংস্থাকে প্রায় ৬১ শতাংশ মার্কিন নাগরিকের তথ্য সংগ্রহের অনুমোদন দেয়া হয়েছিল।

টেকনোলজি নিউজ ওয়েবসাইট গিজমোডো জানিয়েছে, আর তা করতে গিয়েই দুর্ঘটনাবশত সেই সব তথ্য ফাঁস হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন কেলেঙ্কারির ঘটনা এই প্রথম। মার্কিন নাগরিকদের ব্যক্তিগত তথ্যের পাশাপাশি তাদের ধর্ম, জাত, রাজনৈতিক প্রবণতা সবই প্রকাশ্যে এসেছে।

রিপোর্টে বলা হয়েছে, বন্দুক ব্যবহারের উপর নিয়ন্ত্রণ, গর্ভপাতের অধিকার, স্টেম সেল নিয়ে গবেষণার মতো বিতর্কিত বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কী মতামত ছিল, তাও ফাঁস হয়ে গেছে।

যদিও যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত পরিস্থিতি ঠিক করার চেষ্টা করা হচ্ছে। কেউ যাতে ফাঁস হয়ে যাওয়া তথ্যের অপব্যবহার করতে না পারে তা ঠেকানোর চেষ্টা করা হচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026