শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:১২

নিউ ইয়র্কে হাসপাতালে গুলি, নিহত ১ চিকিৎসক, ৫ জন আশঙ্কাজনক অবস্থায়

নিউ ইয়র্কে হাসপাতালে গুলি, নিহত ১ চিকিৎসক, ৫ জন আশঙ্কাজনক অবস্থায়

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: নিউ ইয়র্কে একটি হাসপাতালের ভিতরে সাবেক একজন চিকিৎসক অস্ত্র হাতে প্রবেশ করে গুলি করে হত্যা করেছে একজনকে।

নিহত ব্যক্তিও একজন চিকিৎসক এবং তিনি একজন নারী। এ সময় আহত হয় অনেকে। পরে হামলাকারী নিজে আত্মহত্যা করে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়, হামলায় আহত হয়েছেন ৬ জন। তার মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। নিউ ইয়র্কের ব্রঙ্কসে এ ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার বিকাল ২টা ৫৫ মিনিটের দিকে ব্রঙ্কস-লেবানন হাসপাতালে হামলা করে হামলাকারী।

এ সময় প্রচন্ড গুলির শব্দ শোনা যায়। ১০০০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালে তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও বলেছেন, এটা কোনো সন্ত্রাসী হামলা নয়। এটা কর্মক্ষেত্র সংক্রান্ত ঘটনা।

তিনি আরো বলেছেন, লোকজন যখন হাসপাতালে সেবা নিতে এসেছেন তখনই ভয়াবহ এই হামলা চালানো হয়েছে। আহতদের অনেকে জীবনের সঙ্গে লড়াই করছে।

পুলিশ বলেছে, সন্দেহভাজন ব্যক্তি ডাক্তারদের পরিধেয় সাদা রঙের একটি এপ্রোন পরে ছিল। তার সেই এপ্রোনটি পাওয়া গেছে। পাশ থেকে উদ্ধার করা হয়েছে একটি রাইফেল।

স্থানীয় একজন রাজনীতিক বলেছেন, দেখে মনে হচ্ছে অস্ত্রটি হলো সেনাবাহিনীর জন্য নির্ধারিত এম-১৬ রাইফেল। পুলিশ কমিশনার জেমস ও’নেইল বলেছেন, হামলা শুরু হয় ১৬ তলায়। এরপর ১৭ তম তলায়ও গুলি করে হামলাকারী।

আনুষ্ঠানিকভাবে হামলাকারীর নাম প্রকাশ করা হয় নি। তবে পুলিশের সূত্র বলেছে, হামলাকারী হলো হেনরি বেলো (৪৫)। তিনি এই হাসপাতালেই সাবেক একজন ফ্যামিলি-মেডিসিন বিষয়ক বিশেষজ্ঞ ছিলেন। তাকে বরখাস্ত করার আগেই ২০১৫ সালে তিনি পদত্যাগ করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026