রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৫২

পশ্চিমাদের বিশ্বাস করা ছিল রাশিয়ার সবচেয়ে বড় ভুল

পশ্চিমাদের বিশ্বাস করা ছিল রাশিয়ার সবচেয়ে বড় ভুল

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা দুনিয়া বিশেষ করে যুক্তরাষ্ট্র বারবারই মস্কোর বিশ্বাস নষ্ট করেছে। তাদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে রাশিয়ার সবচেয়ে বড় ভুলটি হচ্ছে, তাদের বিশ্বাস করা। মস্কো পশ্চিমা দুনিয়াকে মাত্রাতিরিক্ত বিশ্বাস করেছে।

কিন্তু তারা সেই বিশ্বাস ভঙ্গ করেছে। তারা আমাদের বিশ্বাস ও আস্থাকে দুর্বলতা হিসেবে ব্যাখ্যা করে তা নষ্ট করে ফেলেছে। বৃহস্পতিবার রাশিয়ার সুচি শহরে জার্মান শিক্ষাবিদদের এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া মার্কিন কর্মকর্তাদের পূর্ব ঘোষণা ছাড়াই পরমাণু স্থাপনা পরিদর্শনের অনুমতি দিয়েছে। কিন্তু বিনিময়ে তারা রাশিয়ার জাতীয় স্বার্থকে অবজ্ঞা করেছে। তারা ককেশীয় অঞ্চলে বিচ্ছিন্নতাবাদকে সমর্থন দিয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রতারণা করেছে, যুগোস্লাভিয়ায় বোমা নিক্ষেপ করেছে, ইরাকে আগ্রাসন চালিয়েছে। তারা এমন বহু কাজ করেছে।

যুক্তরাষ্ট্রে এখন অপ্রত্যাশিতভাবে রুশবিরোধী তৎপরতা চলছে বলেও দাবি করেন পুতিন। তিনি বলেন, দেশটিতে রুশ কূটনৈতিক স্থাপনা বন্ধ করা হয়েছে। সেখানে রুশ মিডিয়ার বিরুদ্ধে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025