সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১০

এশিয়াকে কতটা দিতে পারবেন ডোনাল্ড ট্রাম্প

এশিয়াকে কতটা দিতে পারবেন ডোনাল্ড ট্রাম্প

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ১২ দিনব্যাপী এশিয়া সফরে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সফরে তার মনোভাব পরিষ্কার। যুক্তরাষ্ট্রকে খাঁটো করে দেখার কোনো সুযোগ নেই- এটাই প্রেসিডেন্ট ট্রাম্পের এবারের এশিয়া সফরের মূলমন্ত্র।

তবে উত্তর কোরিয়ার উত্তেজনাময় পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র তার এশীয় মিত্রদের সঙ্গে কি উপসংহারে পৌঁছায়, সেটাই এ সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক বলে বিবেচনা করছে বিশ্ব। জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম এবং ফিলিপাইন- এই পাঁচটি দেশ নিয়ে সাজানো হয়েছে তার এবারের সফরসূচী। জাপান সফর শেষ করে তিনি পাড়ি দিয়েছেন দক্ষিণ কোরিয়ায়। জাপানের প্রেসিডেন্ট শিনজো আবের সঙ্গে সম্প্রতি বন্ধুত্ব জমে উঠেছে ট্রাম্পের।

মিটিংয়ের ফাঁকে আবের সঙ্গে বার্গার খেয়ে এবং গলফ খেলে বন্ধুত্বকে আরো ঝালিয়ে নিয়েছেন ট্রাম্প। জাপান সফর শেষে ট্রাম্প ক্রমান্বয়ে দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম, ফিলিপাইন সফর করবেন। সফরে মূলত এসব দেশের নেতাদের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির বিষয়ে গুরুত্বারোপ করে হবে। বর্তমানে প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে এশিয়াকে গুরুত্বের সঙ্গে দেখছেন। এশীয় পরাশক্তিদের সঙ্গে আরো নিবিড় করতে চাইছেন ক’টনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক।

ট্রাম্পের পূর্বসুরি প্রেসিডেন্ট বারাক ওবামাও তার মেয়াদকালে এশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করবার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে গেছেন। এখন দেখার বিষয় যে, ট্রাম্পও কি সেই ধারা বজায় রেথেখ চলবেন, নাকি নিজের অভিনব রাজনৈতিক পন্থার নিরিখে অন্য কোন পথে হাঁটবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026