বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৩

রুক্ষ শীতে কিভাবে নেবেন ত্বকের যত্ন

রুক্ষ শীতে কিভাবে নেবেন ত্বকের যত্ন

শরীর স্বাস্থ্য ডেস্ক: রুক্ষ শীতে কিভাবে ত্বকের যত্ন নেবেন। জেনে নিন বিস্তারিত:

হাল্কা গরম পানিতে গোসল করুন: শীতকালে ঠাণ্ডা পানি ব্যবহার করা যেমন কষ্টকর, তেমনই ক্ষতিকরও। কারণ ঠাণ্ডা পানিতে গোসল করলে হঠাৎ করে ঠাণ্ডা লেগে যেতেই পারে। তাই মুখ বা শুধু হাত ধুতে নয়, গোসল করার সময়ও গরম পানি ব্যবহার করা উচিত। কারন এতে ত্বকে প্রয়োজনীয় পরিমাণে তৈলাক্তভাব বজায় থাকে।

ত্বকে নিয়ম করে ক্রিম লাগান: যখন-তখন ক্রিম না মেখে বরং গোসলের পরেই ক্রিম মাখুন। এতে শরীরে আদ্রতা বজায় থাকবে।

সঠিক ক্রিম বেছে নিন: অনেকেই শীতে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করেন, যা কিছু সময় পর ত্বককে পুনরায় শুষ্ক করে তোলে। শীতকালে ওয়াটার বেসড ক্রিমের থেকেও অয়েল বেসড ক্রিম মাখা ভাল। এতে ত্বক আদ্র থাকে। এছাড়াও, শীতকালে নানা সুগন্ধে ভরা বডি অয়েল ব্যবহার করা যেতে পারে।

কিছু সাবধানতা নিন: শীতকালে ত্বকের যত্নে সাধারণ কিছু সাবধানতা গ্রহণ করতেই হয়। তাই রোদে বেরোনোর আগে সানস্ক্রিন মাখতেই হবে। এছাড়াও, অতিরিক্ত ঠাণ্ডায় হাতমোজা, মাথায় রুমাল এগুলি ব্যবহার করতেই হবে।

শরীরকে আদ্র রাখুন: অনেকেই শীতকালে ঘরে হিটার ব্যবহার করে থাকেন। কিন্তু হিটারের বদলে চেষ্টা করুন হিউমিডিফায়ার ব্যবহার করতে। কারণ, হিটার ঘরের ভিতরের পরিবেশকে গরম করে তুললেও বাতাসকে খুব শুষ্ক করে দেয়, যা ত্বকের জন্য একদমই ভাল নয়।

পানি পান করুন: আমরা অনেকেই শীতকালে খুব কম পরিমাণে পানি পান করি, যা শরীরের জন্য ভাল নয়। এছাড়া শরীরের বাইরে গরম লাগলেও শরীরের ভিতরে তাপমাত্রা সঠিক রাখতে পানি খাওয়া খুবই জরুরি। সেক্ষেত্রে শীতকালে পানি খানিকটা গরম করেও পান করা যেতে পারে। সঙ্গে লেবুর রস কয়েক ফোঁটা মিশিয়ে নিলে খুবই উপকার মিলবে।

রাতে ক্রিম মেখে ঘুমান: শীতকালে শরীরকে আদ্র রাখা খুবই জরুরি। আর তাই প্রয়োজন অনুযায়ী ক্রিম ব্যবহার করতেই হয়। আমাদের সারা শরীরে সবথেকে বেশি শুষ্ক থাকে হাত, পা, হাঁটু, কপাল ইত্যাদি অংশগুলি। তাই রাতে শোয়ার আগে এইসব জায়গায় ভালো করে ক্রিম মেখে তারপর মোজা পড়ে নিতে হবে। যাতে সকাল অবধি আদ্রতা বজায় থাকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026