সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০৯

হিলারির সঙ্গে আবার লড়তে চান ট্রাম্প

হিলারির সঙ্গে আবার লড়তে চান ট্রাম্প

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবার প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গত নির্বাচনে পরাজিত ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি হিলারিকে উদ্দেশ করে বলেছেন, আবার চেষ্টা করে দেখুন। শনিবার এক টুইটর বার্তায় ট্রাম্প বলেছেন, হিলারি ক্লিনটন সর্বকালের সেরা অভাগা। তবে তিনি থামবেন না, এটি রিপাবলিকান দলের জন্য ভালো। হিলারি, আপনি জীবনে উন্নতি করুন এবং আগামী তিন বছর পর আবার চেষ্টা করুন।

জবাবে হিলারি ক্লিনটন বলেছেন, টাম্পের মন সবসময় আমাকে নিয়ে আচ্ছন্ন থাকে। আরকানসাসের লিটল রকের একটি ফোরামে তিনি এ মন্তব্য করেন। এ সময় সেখানে তার স্বামী ও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন উপস্থিত ছিলেন।

বিল ক্লিনটনের নির্বাচনে বিজয়ী হওয়ার ২৫তম বার্ষিকীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ট্রাম্প সম্পর্কে হিলারি আরো বলেন, ‘সত্যিকার অর্থে টুইট করা ও গলফ খেলা ছাড়া ট্রাম্প আর কী কিছু করেন? আমি তো আর কিছু দেখি না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026