সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২৯

যৌন কেলেঙ্কারির অভিযোগে বরখাস্ত মার্কিন এই টিভি উপস্থাপক

যৌন কেলেঙ্কারির অভিযোগে বরখাস্ত মার্কিন এই টিভি উপস্থাপক

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: একাধিক নারীর সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ পাওয়ায় যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি উপস্থাপক ও সাংবাদিক চার্লি রোজকে বেশ কয়টি টিভি চ্যানেল থেকে বরখাস্ত করা হয়েছে।

তার বিরুদ্ধে পর পর আটজন নারী অভিযোগ করেন। যৌন হয়রানির মতো অভিযোগ পাওয়ার পর চার্লি রোজের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয়া হয়।

সংবাদমাধ্যম নিউজ ডটকম এর সূত্রে জানা গেছে, ওয়াশিংটন পোস্ট প্রথম চার্লি রোজের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগে একটি প্রতিবেদন প্রকাশ করে।

তিনি যেসব টেলিভিশন চ্যানেলে উপস্থাপক হিসেবে কাজ করতেন, বিষয়টি তাদের নজরে আসে। এরপরই তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় চ্যানেলগুলো।

এদিকে চার্লি রোজের এ বরখাস্তের খবরে বেশ নড়ে চড়ে বসেছে বিশ্ব গণমাধ্যম।

একজন উপস্থাপকই নন। সাংবাদিক হিসেবেও তার খ্যাতি রয়েছে। মূলতঃ সাংবাদিক তকমা থাকায় বিষয়টি ভাবিয়ে তুলেছে সবাইকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026