সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২৯

ট্রাম্পের বিজয় চান নি মেলানিয়া

ট্রাম্পের বিজয় চান নি মেলানিয়া

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প চান নি তার স্বামী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হোন। এমনটা রিপোর্ট করেছে প্রভাবশালী ভ্যানিটি ফেয়ার।

এতে মেলানিয়া ট্রাম্পের ওই খায়েসের কথা তুলে ধরা হয়েছে। তবে এমন রিপোর্ট সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বুধবার সকালেই টুইট করেছেন। তাতে লিখেছেন, মেলানিয়া সব সময়ই মনে করতে এবং বলতো যে, যদি তুমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করো তাহলে তুমি বিজয়ী হবে।

ট্রাম্প ওই টুইটে মেলানিয়াকে মহান ও কঠোর পরিশ্রমী একজন ফার্স্টলেডি হিসেবে আখ্যায়িত করেন। তিনি টুইটে বলেছেন, তার স্ত্রী যা করতে চান সত্যিকার অর্থেই তা-ই করতে ভালবাসেন। এরপর মেলানিয়ার অফিসিয়াল টুইটে টুইট মাত্র কয়েক মিনিটের মধ্যে দু’বার টুইট করেছেন। তাতে হোয়াইট হাউজে মেলানিয়াকে সন্তানদের সঙ্গে হাস্যোজ্বল চবি পোস্ট করা হয়েছে। বড়দিন উদযাপন নিয়ে মেলানিয়া কিভাবে আনন্দ করবেন সে প্রস্তুতি নিচ্ছেন। নতুন করে ঘর সাজানো হচ্ছে। এসব দৃশ্য সম্বলিত একটি ভিডিও-ও প্রকাশ করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026