সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৩

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এই দুর্যোগের সঙ্গে লড়াই করতে গিয়ে অন্তত দু’জন ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছেন। দাবানলের পর থেকে একই পরিবারের তিন ব্যক্তির খোঁজ মিলছে না।

অন্তত ৩৭ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। দাবানলে অন্তত ৫ শতাধিক স্থাপনা ধ্বংস হয়েছে। এছাড়া সহস্রাধিক বাড়িঘর হুমকির মুখে রয়েছে।

শুষ্ক মৌসুমে ক্যালিফোর্নিয়ায় দাবানল সাধারণ ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, গত ১০ বছরের মধ্যে এটি ভয়াবহ দাবানল। দাবানল ছড়িয়ে পড়ার পর তীব্র ঝড় শুরু হয়েছে।

এতে দাবানলটি আগুন টর্নেডোতে পরিণত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, শাস্তা জেলায় উদ্ভূত ওই ‘দাবানল ঝড়’র কারণে গাছপালা উপড়ে গেছে, গাড়ি উল্টে গেছে।

এ ছাড়া অন্তত পাঁচশ’ অবকাঠামো ধ্বংস হয়েছে এবং হাজার হাজার ঘরবাড়ি হুমকির মধ্যে পড়েছে। প্রবল বাতাসে দাবানল ছড়িয়ে পড়ায় হাজার হাজার মানুষকে নিরাপদে নেয়া হয়েছে।

বিবিসি জানায়, গত সোমবার ওই আগুনের সূত্রপাত হয়। কয়েক দিনের মধ্যে ধীরে ধীরে তা বাড়তে থাকে। এ পর্যন্ত ‘কার ফায়ার’ নামের এই দাবানলে ৪৮ হাজার একর (১৯৪ বর্গকিলোমিটার) জমি পুড়ে গেছে, যা সানফ্রান্সিস্কো শহরের চেয়ে বড়।

ফায়ার সার্ভিসের প্রধান কেন পিমলট বলেন, আগুন শুধু মোচড় দিচ্ছে, আক্ষরিক অর্থে যাকে টর্নেডো হিসেবে অভিহিত করা যায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026