রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:১৩

!!সাবাস এমপি!!

!!সাবাস এমপি!!

!!সাবাস এমপি!!
শিহাবুজ্জামান কামাল
***
শিখ এমপির কথা শূনে
থমকে গেলেন জনসন
ব্রেক্মিট ইস্যুর ঝামেলায় তার
বাড়ছে শুধু টেনশন।

হিজাব নিয়ে বরিস সেদিন
বল্লেন ব্যঙ্গ কথা
এমন কথায় মুসলমানরা
মনে পেলেন ব্যথা।

তন্মনজিত সিং পার্লামেন্টে
তুলেন তুমুল ঝড়
যা শুনে প্রধান মন্ত্রীর
থেমে গলার স্বর।

মিডিয়া জুড়ে এ ইস্যুটা
ছড়ায় বিশ্বময়
প্রধান মন্ত্রীর এমন উক্তি
মোটেই শুভ নয়।

ব্রিটেন হলো ল অর্ডার আর
সাম্য প্রীতির দেশ
সকল ধর্মের মানুষেরা
সুখেই আছেন বেশ।

সাবাস এমপি তন্মনজিত সিং
সঠিক বলার জন্য
তোমার মত সবাই হলে
দেশ ও জাতি ধন্য।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026