সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২

শিহাবুজ্জামান কামালের ছড়া: চাওয়া পাওয়া

মানুষের চাওয়া পাওয়ার
নেই কোন শেষ
পেতে চায় কত কিছু
আরাম আয়েশ।

কল্পনায় বোনে শত
স্বপ্নের চারা
সহসা কেমন জানি
বদলায় তারা।

সংসার সাজাতে যেন
হাজার প্রয়াস
সুখের আঙ্গিনা জুড়ে
তার বসবাস।

জীবনের গতি জানি
বয়না সমান
ভাঙ্গা গড়া আর আছে
মান অভিযান।

এভাবে কতনা দিন
রাত চলে যায়
সবকিছু জমা থাকে
স্মৃতির পাতায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026