সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১

লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইট পুনরায় চালুর দাবীতে শিহাবুজ্জামান কামালের কবিতা

আওয়াজ তুলি

বিমানের এই ছলচাতুরি
মেনে নেয়া যায়না
প্রবাসীরা এসব কিছুর
কারণ খুঁজে পায়না।

লন্ডন সিলেট ফ্লাইট হবেনা
চলছে ষড়যন্ত্র
কেন এমন বিদ্বেষী ভাব
কে দিল ঔ মন্ত্র।

দীর্ঘ দিনের দাবীর ফসল
হয়না যেন ক্ষুণ্ন
কেন এত অবহেলা
হেয় প্রতিপন্ন।

নানা অজুহাতে যারা
সিলেটে ফ্লাইট চায়না
তাদের হীন সিদ্ধান্ত যে
মেনে নেয়া যায়না।

প্রবাসীরা জাগতে হবে
দাবী আদায় করতে
এসো সবাই আওয়াজ তুলি
সবার ঐক্য গড়তে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026